বুধবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা ব্যানার্জি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আগামী বুধবার (৫ মে) বুধবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা ব্যানার্জি। পাশাপাশি বিজয়ী বিধায়করা ওইদিন বা তার পরের দিন শপথ নেবেন।

সোমবার দুপুরে তৃণমূল ভবনে দলের জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে বসেন তৃণমূল নেত্রী। বৈঠকে বিধানসভার পরিষদীয় নেত্রী নির্বাচিত হয়েছেন মমতা।

এদিন কালীঘাটে সংবাদ সম্মেলনের পর তৃণমূল কার্যালয়ে পরিষদীয় দলের সঙ্গে আলোচনায় বসেন মমতা ব্যানার্জি। বৈঠকের পর সাংবাদিকদের সামনে এসে সিদ্ধান্ত জানান মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
পার্থ চট্টোপাধ্যায় জানান, মমতাই পরিষদীয় দলের নেত্রী নির্বাচিত হয়েছেন। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী ৫ মে শপথ নেবেন মমতা। তারপর ৬ ও ৭ মে বাকি বিধায়করা শপথ নেবেন।

পার্থ আরও জানান, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বিধানসভার স্পিকার হবেন বিমান বন্দ্যোপাধ্যায়ই। স্পিকার নির্বাচনের দিন দায়িত্ব পালন করবেন সুব্রত মুখোপাধ্যায়। কারা মন্ত্রী হবেন সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। কারা মন্ত্রী হবেন সেটা মমতা ঠিক করবেন।

উল্লেখ্য, ২০১১ সালে রাজ্যে প্রথমবার ক্ষমতায় এসে রাজভবন দখলে নেন মমতা। ২০১৬ সালে সরকার গঠনের পর রেড রোডে মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছিল। বিজেপি বিরোধী নেতারা ওই অনুষ্ঠানে যোগ দেন। তবে করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে এবার ছোট পরিসরে অনুষ্ঠান হবে। এবার রাজভবন নতুন মন্ত্রীরা শপথ গ্রহণ করবেন।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী