,

অক্সিজেনের অভাবে কর্নাটকে ২৪ করোনা রোগীর মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : ভারতের কর্নাটক রাজ্যের একটি সরকারি হাসপাতালে অক্সিজেনের অভাবে কমপক্ষে ২৪ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

সোমবার কর্নাটকের চামরাজনগর জেলা হাসপাতালে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।

এএনআই’র বরাত দিয়ে আনন্দবাজার জানায়, ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শতাধিক কভিড রোগী। তাদের মধ্যে ২৪ জন অক্সিজেনের অভাবে মারা যান।

বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছেন বিজেপি শাসিত কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। এ নিয়ে জরুরি বৈঠকও তলব করেছেন তিনি।

ওই হাসপাতালের এ কর্মকর্তা বলেন, রবিবার রাত ১২টা থেকে ২টার মধ্যে ওই মৃত্যুর ঘটনা ঘটেছে।

ওই সময় হাসপাতালে অক্সিজেনের সরবরাহও ছিল না বলে জানা গেছে।

ভারতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ভয়াবহ রূপ ধারণ করেছে। কার্যত ভেঙে পড়েছে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা। এর আগে দিল্লি ও উত্তরপ্রদেশেও অক্সিজেনের অভাবে বহু করোনা রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের