বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ট্রাকচাপায় নিহত ৩

news-image

সিলেট প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে ট্রাকের নিচে চাপা পড়ে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার গভীর রাতে সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- স্থানীয় মোটর মেকানিক সুহেল আহমদ (৩৫), কানাইঘাটের গাছবাড়ী নয়াগ্রামের হাফিজ সুলতান আহমদ (২৮) ও আশিক আহমদ (২৬)৷

জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর জানান, সিলেট থেকে জাফলংগামী একটি দ্রুতগতির ট্রাক বিপরীত দিকে আসা মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

এ ঘটনায় আহত দুই পথচারীকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ট্রাক ফেলে চালক পালিয়ে গেছে।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে