,

গুগল ম্যাপের ‘মাথা খারাপ’

news-image

অনলাইন ডেস্ক : গন্তব্য খুঁজতে যারা হরহামেশা গুগল ম্যাপের আশ্রয় নিয়ে থাকেন, তাদের অনেকেরই অদ্ভুত একটি অভিজ্ঞতার মুখোমুখি হতে হচ্ছে। হঠাৎ করে অ্যাপটি ভুলভাল শব্দ উচ্চারণ করছে!

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, অনেক ব্যবহারকারী অভিযোগ করেছেন যে গুগল ম্যাপ থেকে তাদের ভুল উচ্চারণে নির্দেশনা দেয়া হচ্ছে।

গুগল ফোরামে একজন ব্যবহারকারী লিখেছেন, ‘ইউস’ শব্দের পরিবর্তে ম্যাপ ‘ওজো’ উচ্চারণ করছে! ‘অ্যাভিনিউর’ পরিবর্তে শোনাচ্ছে ‘ওভিনেউ’।

বিভিন্ন স্থানের নামেও ভুল করছে ম্যাপটি।

প্রথম শোনায় মনে হতে পারে, অ্যাপটি ইংলিশ এবং ফ্রেন্স ঢঙে উচ্চারণ করছে। কিন্তু কারো কারো দাবি, ভারতীয় ভঙ্গিতে উচ্চারণগুলো হচ্ছে।

এই সমস্যা অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা বেশি ফেস করছেন। এ বিষয়ে গুগল একটি আপডেট এনেছে। তবে সব সমস্যা ঠিক হয়েছে কি না, সেটি নিশ্চিত নয়।

সাময়িকভাবে সমস্যাটি থেকে মুক্তি পেতে ক্যাশ ক্লিয়ার করে, সাইনিং ইন-আউট করে ফোন রিস্টার্ট দিতে হবে। ডিফল্ট ল্যাঙ্গুয়েজও ঠিক করে নিতে হবে।

গুগলের একজন কমিউনিটি সদস্য জানিয়েছেন, সমস্যার কথা গুগলকে ইতিমধ্যে জানানো হয়েছে। তবে বাগটি ঠিক করা হয়েছে কি না, সে বিষয়ে তারা নিশ্চিত নন।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের