বাংলাদেশের বিপক্ষে বিশ্বরেকর্ড গড়লেন জয়াবিক্রমা

news-image

স্পোর্টস ডেস্ক : পাল্লেকেলের দ্বিতীয় টেস্টে চরম ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিল বাংলাদেশ। দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের কালো অধ্যায় রচিত হলো এদিন।

২০৯ রানের বিশাল ব্যবধানে জিতল স্বাগতিক শ্রীলংকা। ৪৩৭ রানের তাড়ায় ২২৭ রানে গুটিয়ে গেল বাংলাদেশের ইনিংস।

পঞ্চমদিনে ২২ ওভারের মধ্যেই শেষ বাংলাদেশ। উইকেট হারিয়েছে ৫টি। আর রান যোগ হয়েছে মাত্র ৫০টি।

মূলত পাল্লেকেলের দ্বিতীয় টেস্টে অভিষিক্ত তরুণ স্পিনার জয়াবিক্রমার কাছেই হেরে গেছে বাংলাদেশ। অভিষেক টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১১ উইকেট শিকার করেছেন তিনি। মোট ২০ উইকেটের অর্ধেকের বেশিই তার দখলে!

এমন দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে শ্রীলংকার পক্ষে দারুণ এক রেকর্ড গড়েছেন জয়াবিক্রমা। অভিষেক ম্যাচে শ্রীলংকার হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি এখন তিনিই।

২০১৮ সালে আকিলা ধনঞ্জয়ের করা ৮ উইকেটের রেকর্ড ভেঙেছেন জয়াবিক্রম। ধনঞ্জয়ে সেই রেকর্ডটিও ছিল বাংলাদেশের বিপক্ষে।

এতো গেল দেশের হয়ে রেকর্ডের কথা। তবে এরইমধ্যে একটি বিশ্বরেকর্ডও নিজের করে নিলেন জয়াবিক্রম।

দুই ইনিংস মিলে তার শিকার ১৭৮ রানে ১১ উইকেট। বাঁহাতি স্পিনারদের মধ্যে এটিই অভিষেক ম্যাচে সেরা বোলিংয়ের বিশ্বরেকর্ড।

এছাড়া টেস্ট ক্রিকেটে ১৩ বছর পর অভিষেক ম্যাচে কোনো বোলার ১০ এর বেশি উইকেট শিকার করলেন।

আজ বাংলাদেশ দলকে প্রথম সেশনটাও পার করতে দেননি এই বাঁহাতি অর্থডক্স বোলার। তার ঘূর্ণিজাদুতে উড়ে গেল টাইগাররা।

৭১তম ওভারে তৃতীয় ও শেষ বলে দুটি উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে গুটিয়ে দেন। সেই ওভারে শেষদিকের একমাত্র স্বীকৃত ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজকে ফেরালে দেখার বিষয় ছিল ইনিংস কতদূর টেনে নিতে পারেন দুই টেলএন্ডার। কিন্তু মাত্র দুই বল পরেই সমাপ্তি ঘটে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের।

৩ বল মোকাবিলা করে শেষ ব্যাটসম্যান আবু জায়েদ রাহী ফেরেন শূন্য রানে।

জায়েদের উইকেট দিয়ে বাংলাদেশের ২য় ইনিংসে ৫ উইকেট শিকার করলেন স্পিনার জয়াবিক্রমা।

তার বোলিং ফিগার ৩২-১০-৮৬-৫। প্রথম ইনিংসেও ৩২ ওভার করছেন জয়াবিক্রমা। ৯২ রান দিয়ে শিকার করেছেন ৬ উইকেট।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত