যেসব তারকা নির্বাচনে জয়ী হলেন

news-image

বিনোদন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা আজ। এবারের নির্বাচনে লড়ছেন একঝাঁক তারকা। তবে এই নির্বাচনী হাওয়ায় পালাবদল কম হয়নি। কেউ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন, আবার অনেক তারকাই নতুন করে তৃণমূলের রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন। আজ (২ মে) তৃণমূল ও বিজেপির তারকা প্রার্থীদের মধ‌্যে কেউ কেউ বিজয়ের হাসি হেসেছেন, আবার অনেকেই হেরে গেছেন।

চলুন জেনে নেয়া যাক জয়ী হলেন যেসব তারকা-

চিরঞ্জিত চক্রবর্তী: টালিউডের জনপ্রিয় অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। এর আগে তৃণমূল কংগ্রেসের হয়ে দুইবার বারাসাত আসন থেকে বিধানসভা নির্বাচনে বিজয়ী হন। এবারো তার ব‌্যতিক্রম ঘটেনি। বিজেপি প্রার্থী শংকর চট্টোপাধ্যায়কে হারিয়ে শেষ হাসি হাসলেন চিরঞ্জিত।

জুন মালিয়া: টালিউড অভিনেত্রী জুন মালিয়া গত মার্চে তৃণমূলে যোগ দেন। রাজনীতিতে নাম লেখিয়ে মেদেনিপুর আসন থেকে নির্বাচনে অংশ নেন এই অভিনেত্রী। আর বিজয় নিয়ে ঘরে ফিরলেন জুন মালিয়া। এতে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির সমিত কুমার দাস।

লাভলী মৈত্র: টেলিভিশন অভিনেত্রী লাভলী মৈত্র সোনারপুর দক্ষিণ আসন থেকে বিজয়ী হয়েছেন। এতে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির অঞ্জনা বসু।

কাঞ্চন মল্লিক: টালিউডের কমেডিয়ান কাঞ্চন মল্লিক প্রথমবার রাজনীতিতে নাম লেখিয়েছেন। আর তৃণমূলে যোগ দিয়েই উত্তরপাড়ার টিকিট পেয়ে যান তিনি। সর্বশেষ বিজেপি প্রার্থী প্রাবাল ঘোষলকে হারিয়ে বিজয়ী হয়েছেন এই অভিনেতা।

রাজ চক্রবর্তী: ব্যারাকপুর আসন থেকে তৃণমূলের হয়ে জয় লাভ করেছেন পরিচালক রাজ চক্রবর্তী।

সোহম চক্রবর্তী: চণ্ডীপুর আসনে তৃণমূলের হয়ে জয়ী হয়েছেন অভিনেতা সোহম চক্রবর্তী।

হিরণ: বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন চিত্রনায়ক হিরণ চট্টোপাধ্যায়। খড়গপুর সদর আসনে তৃণমূলকে হারিয়ে বিজয়ী হয়েছেন হিরণ।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী