বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যেসব তারকা নির্বাচনে হেরে গেলেন

news-image

বিনোদন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা আজ। এবারের নির্বাচনে লড়ছেন একঝাঁক তারকা। তবে এই নির্বাচনী হাওয়ায় পালাবদল কম হয়নি। কেউ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন, আবার অনেক তারকাই নতুন করে তৃণমূলের রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন। আজ (২ মে) তৃণমূল ও বিজেপির তারকা প্রার্থীদের মধ‌্যে কেউ কেউ বিজয়ের হাসি হেসেছেন, আবার অনেকেই হেরে গেছেন।

চলুন জেনে নেয়া যাক হেরে গেলেন যেসব তারকা-

যশ দাশগুপ্ত: এবারের বিধানসভা নির্বাচনে চণ্ডীতলা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন অভিনেতা যশ দাশগুপ্ত। এ আসনে তৃণমূলের প্রার্থী স্বাতী খান্দেকর বিজয়ী হয়েছেন।

সায়নী ঘোষ: আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন অভিনেত্রী সায়নী ঘোষ। কিন্তু এ আসনে বিজেপির তারকা প্রার্থী অগ্নিমিত্রা পাল জয়ী হয়েছেন।

লকেট চট্টোপাধ্যায়: চুঁচুড়ায় বিধানসভার ভোটে বিজেপির হয়ে লড়েছেন অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়। কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী অজিত মজুমদারের কাছে হেরেছেন এই অভিনেত্রী।

রুদ্রনীল ঘোষ: ভবানীপুর আসন থেকে বিজেপির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। এতে তৃণমূলের প্রার্থী শোভন দেব চট্টোপাধ্যায় বিজয়ী হয়েছেন।

তনুশ্রী চক্রবর্তী: বিজেপির হয়ে শ‌্যামপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। কিন্তু তৃণমূলের প্রার্থী কালীপদ মণ্ডল এ আসনে বিজয়ী হয়েছেন।

কৌশানী মুখার্জি: কৃষ্ণনগর উত্তর আসনে তৃণমূলের হয়ে নির্বাচনে লড়েন অভিনেত্রী কৌশানী মুখার্জি। তবে বিজেপি প্রার্থী মুকুল রায়ের কাছে হেরে গেছেন এই অভিনেত্রী।

সায়ন্তিকা বন্দ‌্যোপাধ‌্যায়: বাকুড়া আসনে হেরেছেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ‌্যোপাধ‌্যায়।

শ্রাবন্তী চট্টোপাধ্যায়: বেহালা পশ্চিম কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তার বিপরীতে বিজয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা