বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আসছে ঘূর্ণিঝড়

news-image

নিউজ ডেস্ক : গেল মাসে (এপ্রিল) তীব্র রোদ আর গরমে অতিষ্ট ছিলেন দেশবাসী।গরমের দাপট এতটাই ছিল যে মানুষ দিশেহারা হয়ে গিয়েছিলেন।চলতি মে মাসেও একই অবস্থা থাকবে।একইসঙ্গে ঝড়ো হাওয়া ও ঘূর্ণিঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ ছাড়া চলতি মাসে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে বলেও তথ্য দিয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।তবে মে মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে বলে আভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর রোববার মে মাসের দীর্ঘ মেয়াদী তাদের পূর্বাভাসে এসব তথ্য জানায়।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান, চলতি মাসে বঙ্গোপসাগরে ১-২ টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এ ছাড়া দেশের পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহ এবং সারা দেশে ১টি থেকে ২টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

এছাড়াও চলতি মাসে দেশের উত্তর মধ্যাঞ্চলে ২-৩ দিন বজ্রসহ বৃষ্টি ও কালবৈশাখী ঝড় এবং অন্যত্র ৫-৭ দিন শিলাবৃষ্টিসহ কালবৈশাখী হওয়ার আভাস দিয়েছেন তিনি।তবে উত্তরাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের কিছু স্থানে ভারি বৃষ্টিপাতের কারণে স্বল্প মেয়াদী আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানান আবহাওয়া অধিদপ্তরের পরিচালক।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা