,

পশ্চিমবঙ্গে নির্বাচনে রাজমিস্ত্রির স্ত্রীর জয়

news-image

অনলাইন ডেস্ক : পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের রোববার থেকে ভোট গণনা চলছে। চারদিকে তৃণমূলের জয়জয়কার। এই অবস্থার মধ্যেই সালতোড়া থেকে নির্বাচিত হয়েছেন বিজেপির দরিদ্র প্রার্থী চন্দনা বাউরি। তিনি তৃণমূল প্রার্থীকে ৪ হাজার ভোটে পরাজিত করে বিধায়ক নির্বাচিত হয়েছেন।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, এ প্রার্থীর স্বামী একজন রাজমিস্ত্রি। তার দৈনিক আয় মাত্র ৪০০ রুপি।চন্দনা বাউরির সম্বল বলতে, তিনটি ছাগল, তিনটি গরু (তার মধ্যে একটি আবার বাবার উপহার দেওয়া)এবং একটি মাটির বাড়ি। তিনিই এখনও পর্যন্ত ভোটের সবচেয়ে গরীব প্রার্থী বলে চিহ্নিত হয়েছেন। মনোনয়ন পত্রে হলফনামায় তিনি লিখেছেন তার ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে মাত্র ৩১ হাজার ৯৮৫ রুপি। এ ছাড়া তার স্বামীর সম্পত্তি রয়েছে ৩০ হাজার ৩১১ টাকার।

বিজেপির এই অতি দরিদ্র প্রার্থী বাঁকুড়া শালতোড়া একটি প্রত্যন্ত অঞ্চলে কাঁচা বাড়িতে থাকেন।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, তাদের বাড়িতে পানীয় জলের সংযোগ নেই। ঘরে আসবাব বলতে একটি টিনের বাক্স, বাচ্চাদের পড়ার বই রাখার জন্য একটি ছোট টেবিল।

পড়াশোনায় ভালো ছিলেন চন্দনা। কিন্তু বাবা মারা যাওয়ার কারণে মাধ্যমিক পাস করে তাকে বিয়ে করতে হয়। তিনটি সন্তান রয়েছে শ্রাবন-চন্দনা দম্পতি।

চন্দনার স্বামী বিজেপির ব্লক কর্মী হিসেবে রাজনীতি করতেন। এবছর বাঁকুড়ার শালতোড়া আসনটি তফসিলি জাতিদের জন্য সংরক্ষিত হয়েছে। আর সেই কারণেই শ্রাবণের স্ত্রী চন্দনাকেই প্রার্থী হিসেবে বেছে নেয় বিজেপি।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের