,

দিল্লিতে আত্মহত্যা করলেন করোনা চিকিৎসক

news-image

আন্তর্জাকি ডেস্ক : ভারতজুড়ে চলা করোনাভাইরাসের প্রাণঘাতী দ্বিতীয় ঢেউয়ের প্রবল চাপের মধ্যে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে বিবেক রায় নামের একজন আবাসিক চিকিৎসক আত্মহত্যা করেছেন। এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের (আইএমএ) সাবেক প্রধান ডা. রবি ওয়ানখেদকর এক টুইটে এ খবর জানিয়েছেন।

ডা. ওয়ানখেদকর জানান, আত্মহত্যাকারী চিকিৎস বিবেক রাই ওই বেসরকারি হাসপাতালটিতে গত একমাস ধরে কোভিড রোগীদের চিকিৎসা দিচ্ছিলেন। প্রতিদিন সাত থেকে আট জন সঙ্কটাপন্ন রোগীকে দেখছিলেন তিনি। কিন্তু দিন দিন রোগীদের মৃত্যু বেড়ে যাওয়ায় এই তরুণ চিকিৎসক বিষন্নতায় আক্রান্ত হন।

এই হতাশাজনক পরিস্থিতিতেই, চোখের সামনে যারা মারা যাচ্ছেন তাদের দুর্ভোগ ও আবেগের সঙ্গে বসবাসের চেয়ে নিজের জীবন শেষ করে দেয়ার মতো কঠিন সিদ্ধান্তটি নিয়েছিলেন তিনি, বলেন ডা. ওয়ানখেদকর।

বিবেক রাইয়ের স্ত্রী দুই মাসের অন্তঃসত্ত্বা বলে জানিয়েছেন তিনি।

এই তরুণ চিকিৎসকের মৃত্যুর জন্য অপবিজ্ঞান, অপরাজনীতি ও প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে না পারা ‘খারাপ প্রশাসনকে’ দায়ী করেছেন আইএমএয়ের এই সাবেক প্রধান।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের