বিশ্বে করোনায় মৃত্যু ৩২ লাখ ছাড়াল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত গোটা বিশ্ব। ভারতসহ বিভিন্ন দেশে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে ১২ হাজার ৪৮৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন ৭ লাখ ৯০ হাজার ৪৭ জন। আর সুস্থ হয়েছেন ৮ লাখ ৯০৬ জন রোগী।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রোববার এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১৫ কোটি ২৮ লাখ ৪ হাজার ৩৬ জন। এর মধ্যে মারা গেছেন ৩২ লাখ ৬ হাজার ৪৭৯ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৩ কোটি ৭৪ হাজার ৩৫৩ জন।

বিশ্বে করোনায় শনাক্ত ও মৃত্যুর তালিকায় এক নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৩১ লাখ ৩৬ হাজার ৮ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৫ লাখ ৯০ হাজার ৭০৪ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৫৭ লাখ ৭৭ হাজার ৯২৭ জন।

এর পরেই রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ কোটি ৯৫ লাখ ৪৯ হাজার ৬৫৬ জনের। মোট মৃত্যু বেড়ে দাাঁড়িয়েছে ২ লাখ ১৫ হাজার ৫২৩। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৫৯ লাখ ৮১ হাজার ৭৭২ জন।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১ কোটি ৪৭ লাখ ২৫ হাজার ৯৭৫ জন। এর মধ্যে মারা গেছেন ৪ লাখ ৬ হাজার ৫৬৫ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৩২ লাখ ৪২ হাজার ৬৬৫ জন।

চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৫৬ লাখ ৪২ হাজার ৩৫৯ জন রোগী। এরমধ্যে মারা গেছেন ১ লাখ ৪ হাজার ৭০৬ জন। সুস্থ হয়েছেন ৪৫ লাখ ৯০ হাজার ৩৭৬ জন।

রাশিয়াকে টপকে শনাক্তের দিক দিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে তুরস্কের নাম। দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৪৮ লাখ ৪৯ হাজার ৪০৮ জন। এরমধ্যে মারা গেছেন ৪০ হাজার ৫০৪ জন। সুস্থ হয়েছেন ৪৪ লাখ ৫ হাজার ১৯৯ জন।

করোনাভাইরাস শনাক্তের তালিকায় ষষ্ঠ স্থানে নেমে গেছে রাশিয়া। এরপরে সপ্তম স্থানে যুক্তরাজ্য, অষ্টম স্থানে ইতালি, নবম স্থানে স্পেন এবং দশম স্থানে রয়েছে জার্মানি।

সংক্রমণ ও মৃত্যুর তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম। দেশে এখন পর্যন্ত ৭ লাখ ৬০ হাজার ৫৮৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১১ হাজার ৫১০ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৬ লাখ ৮৪ হাজার ৬৭১ জন রোগী।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী