,

দেশে ২৪ ঘণ্টায় আরও ৬০ মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃত্যুর তালিকা দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাস কেড়ে নিয়েছে আরও ৬০ জনের প্রাণ। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৫১০ জনে।

একই সময়ে আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৪৫২ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে সাত লাখ ৬০ হাজার ৫৮৪। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও তিন হাজার ২৪৫ জন করোনা থেকে সেরে উঠেছেন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ছয় লাখ ৮৪ হাজার ৬৭১ জন।

শনিবার (১ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ১৫ হাজার ১১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে এক হাজার ৪৫২ জনের মধ্যে মিলেছে করোনা। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৯ দশমিক ৬।

অধিদফতরের হিসাব মতে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর সংখ্যা ছয় সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। এর চেয়ে কম রোগী শনাক্ত হয় গত ১৪ মার্চ। সেদিন এক হাজার ১৫৯ জনের মধ্যে মিলেছিল করোনা।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে ছড়ানো করোনাভাইরাস বাংলাদেশে শনাক্ত হয়েছে ২০২০ সালের ৮ মার্চ। সেদিন দেশে করোনার প্রথম রোগী শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদফতর। ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এরপর ধীরে ধীরে আক্রান্ত ও মৃত্যুর হার বাড়তে থাকে।

দেশে সর্বোচ্চ ১১২ জনের মৃত্যুর রেকর্ডের কথা জানানো হয় গত ১৯ এপ্রিল। আর সর্বোচ্চ সাত হাজার ৬২৬ জনের করোনা শনাক্ত হয় ৭ এপ্রিল।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি