,

উইলিয়ামসনকে অধিনায়ক করল হায়দরাবাদ

news-image

স্পোর্টস ডেস্ক : টুর্নামেন্টের মাঝপথে অধিনায়ক বদল করল আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদ। ডেভিড ওয়ার্নারকে সরিয়ে কেন উইলিয়ামসনকে দায়িত্ব দিল ফ্র্যাঞ্চাইজিটি।

শনিবার আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানায় আইপিএলের ২০১৬ আসরের চ্যাম্পিয়ন হায়দরাবাদ।

চলতি আসরটা খুব বাজে যাচ্ছে হায়দরাবাদের। ওয়ার্নারের নেতৃত্বে ৬ ম্যাচের ৫টিতেই হেরেছে দলটি। মাঠের বাইরেও দলটাকে গোছাল মনে হচ্ছিল না। টিম ম্যানেজমেন্টের সঙ্গে অধিনায়ক ওয়ার্নারের দূরত্বও পরিস্কার বোঝা যাচ্ছিল। গুঞ্জন আছে, দলটির ডিরেক্টর টম মুডি ও মেন্টর ভি ভি এস লক্ষ্মনের সঙ্গে তার সম্পর্ক মোটেও ভালো যাচ্ছে না।

যার ফল স্বরূপ শেষ মেষ ওয়ার্নারকে অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়েই দিল দলটি। নিজেদের অফিসিয়াল পেজে এক বিবৃতিতে সানরাইজার্স হায়দরাবাদ জানিয়েছে, পরের ম্যাচে অর্থাৎ রাজস্থান ম্যাচ থেকেই বাকি মৌসুমের জন্য দলের দায়িত্ব নেবেন কেন উইলিয়ামসন। দলে বিদেশি কম্বিনেশনের ক্ষেত্রে যে পরিবর্তন করা হবে তার উল্লেখও করা হয়েছে।

ফ্রাঞ্চাইজিকে বছরের পর বছর সার্ভিস দেওয়ার জন্য ওয়ার্নারকে কুর্নিশ জানিয়ে বলা হয়েছে, ‘আশা করছি আগের মতোই মাঠ এবং মাঠের বাইরে ডেভিড ওয়ার্নার আমাদের যথাযথ সহায়তা করবেন।’

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা