,

ইনিংস ও ১১৬ রানে জিম্বাবুয়েকে হারাল পাকিস্তান

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও বল হাতে দুর্দান্ত হাসান আলি। দুই ইনিংস মিলে পাকিস্তান পেসার নিলেন ৯ উইকেট। তাতে হারারে টেস্টে স্বাগতিক জিম্বাবুয়ে ইনিংস পরাজয়ের লজ্জায় ডুবল।

শনিবার টেস্টের তৃতীয় দিনেই ইনিংস ও ১১৬ রানের জয় তুলে নেয় পাকিস্তান। দুই ম্যাচের সিরিজে সফরকারীরা এগিয়ে গেল ১-০ তে।

দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ারসেরা বোলিং করেছেন হাসান আলি। ১২.২ ওভার বল করে ৩৬ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট। চার বছরের টেস্ট ক্যারিয়ারে উইকেট শিকারের ফিফটিও হয়ে গেছে তার। ১২ টেস্টের তার নামের পাশে এখন ৫২ উইকেট।

হাসানের তোপে জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ১৩৪ রানে। এর আগে প্রথম ইনিংসে ১৭৬ রান করেছিল দলটি। হাসান ৫৩ রান খরচায় নিয়েছিলেন ৪ উইকেট।

পাকিস্তান নিজেদের প্রথম ইনিংসে তুলে ৪২৬ রান। ১০৮ রানে দিন শুরু করা ফাওয়াদ আলম ১৪০ রানে থামেন। শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ২০৪ বলে ২০ চারে নিজের ইনিংস সাজান। এ ছাড়া ওপেনার ইমরান বাট ৯১ ও আবিল আলি ৬০ রান করেন।

ফাওয়াদকে ফেরান ব্লেসিং মুজারাবানি। ৪ উইকেট নিয়ে যিনি জিম্বাবুয়ের পক্ষে সবচেয়ে সফল বোলার। এ ছাড়া ৩ উইকেট নেন ডোনাল্ড টিরিপানো।

জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৪৩ রান আসে তারিসাই মুসাকান্দার ব্যাট থেকে। প্রিন্স মাসভাউরে ইনজুরির কারণে ব্যাট করতে পারেননি।

ম্যাচসেরা হয়েছেন পাকিস্তানের হাসান আলি। শুক্রবার থেকে একই ভেন্যুতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা