তৃতীয় বিয়ের জন্য সুজানা পাত্র খুঁজছেন!

news-image

বিনোদন প্রতিবেদক : এক সময়ের সাড়া জাগানো মডেল-অভিনেত্রী সুজানা জাফর। দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে আছেন। পর্দাশীন হওয়ায় অভিনয়ে ফেরার সম্ভাবনা আর নেই। তার বেশির ভাগ সময় কাটে বিদেশে। বাংলাদেশের পাশাপাশি আরব আমিরাতেরও নাগরিক তিনি।

নিজের একটি ফ্যাশন হাউজের ব্যবসা আছে সুজানার। দুবাই থেকেই তার সুজানা’স ক্লোজেটের জন্য সামগ্রী নিয়ে আসেন দেশে। তবে নিজেও ডিজাইন করেন অনেক পোশাক।

জীবনের সবকিছু গুছিয়ে নিলেও এখনও একা রয়েছেন তিনি। বিয়ে প্রসঙ্গে সুজানা বলেন, জন্ম, মৃত্যু ও বিয়ে আল্লাহর হাতে। এ বছরেই বিয়ে করতে চাই, যদি পরিবার আর নিজের মনের মতো কাউকে পাই। পাত্র খুঁজছি…।’

প্রসঙ্গত, ২০১৪ সালের ১ আগস্ট সঙ্গীতশিল্পী হৃদয় খানকে বিয়ে করেছিলেন সুজানা। ৯ মাসের সংসার জীবনে ২০১৫ সালের ৬ এপ্রিল তাদের ডিভোর্স হয়ে যায়। এর আগে ২০০৬ সালে ঢাকার একটি বায়িং হাউসের কর্মকর্তা ফয়সাল আহমেদকে প্রথম বিয়ে করেছিলেন সাবেক এই মডেল ও অভিনেত্রী। সেই বিয়ে টিকেছিল মাত্র চার মাস।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী