বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিষেধাজ্ঞা শেষে মাছ শিকারে চাঁদপুরের জেলেরা

news-image

নিজস্ব প্রতিবেদক : মার্চ-এপ্রিল দুই মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা শেষ হওয়ায় শুক্রবার মধ্যরাত থেকে নদীতে মাছ ধরতে নেমছে চাঁদপুরের জেলেরা।

গত কয়েকদিনে জেলেরা নদীতে নামতে জাল ও নৌকা মেরামতের কাজ শেষ করে সকল প্রস্তুতি সেরে নিয়েছেন।

এখন গত রাত থেকে নদীতে নেমে পড়েছেন ইলিশ শিকারে। তাদের মনে আনন্দের বন্যা বইছে।

এদিকে সরকার ঘোষিত দুই মাস অভয়াশ্রম কর্মসূচি সফল করতে সর্বাত্মক চেষ্টা করেছে স্থানীয় প্রশাসন, মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশ। এরপরেও কিছু অসাধু জেলে নদীতে নেমে জাটকা নিধন করেছেন। তাই তাদেরকে আইনের আওতায় আনা হয়েছিল।

জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এ বছর মার্চ-এপ্রিল এই দুই মাসের অভিযানে ইলিশ অভয়াশ্রমে জাটকা ইলিশসহ সকল প্রকার মাছ আহরণ নিষিদ্ধ আইন বাস্তবায়নে জেলায় মোট ৫৭৫টি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৯৮টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৬৭টি মামলায় ৩১০ জন জেলেকে কারাদণ্ড এবং ৪৫০ জন কিশোর জেলের কাছ থেকে ৮ লাখ ৯৯ হাজার টাকা জরিমানা আদায় করে তাদেরকে ছেড়ে দেয়া হয়।

এখন পর্যন্ত অভিযানে ৩৮ মেট্রিক টন ৬৫৭ কেজি জাটকা জব্দসহ ৪১০ লাখ ৮০ হাজার মিটার কারেন্ট জাল এবং ৭৮টি অন্যান্য জাল জব্দ করা হয়। জালের আনুমানিক মূল্য ৮ কোটি ৬৬ লাখ ১ হাজার টাকা। অভিযানে ৩১টি জব্দকৃত নৌকা নিলামে বিক্রি করে সরকারের আয় হয়েছে ১১ লাখ ৪ হাজার ১৮১ টাকা।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকী জানান, জাটকা রক্ষার কর্মসূচি সফল হওয়ায় এ বছর ইলিশের উৎপাদন বাড়বে। জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত ছিল। জেলা ট্রাস্কফোর্সের সব সদস্য এবং গণমাধ্যমের সহযোগিতা ছিল নিষেধাজ্ঞা বাস্তবায়নে।

শুক্রবার রাত ১২টার পর থেকে পদ্মা-মেঘনায় ইলিশসহ অন্যান্য মাছ আহরণে জেলেদের জন্য কোনো নিষেধাজ্ঞা নেই। তাই রাতেই তারা নদীতে নেমে পড়েছে ইলিশ সহ অন্যান্য মাছ শিকারে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা