আমাদের অতীত থেকে শিক্ষা নেওয়া উচিত : অপু বিশ্বাস

news-image

বিনোদন প্রতিবেদক : ঢালিউড কুইন’খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। অভিনয়ের বাইরেও বিভিন্ন প্রসঙ্গ নিয়ে প্রায় ফেসবুকে ভক্ত-দর্শকদের সচেনতামূলক বার্তা দিয়ে থাকেন। তারই ধারাবাহিকতায় আবারও করোনাভাইরাস প্রসঙ্গ নিয়ে ফেসবুক লাইভে এসেছেন তিনি। উদ্বেগ জানিয়েছে বর্তমান পরিস্থিতি নিয়ে।

অপুর ভাষ্য, ‘এখন পরিবেশটা খুব একটা ভালো না। পরিস্থিতি আমাদের সঙ্গে নেই। আমি বসে বসে সংবাদ দেখছিলাম। বিগত দিন থেকে এ পর্যন্ত আমাদের আক্রান্তের সংখ্যা হলো ৭ লাখ ৩৫ হাজার ৩২২ জন। খুবই দুঃখজনক। সত্যি কথা বলতে গেলে আমি একটি কথাই বলতে চাই। অতীত থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত। যখন আমাদের এ মহামারি শুরু হয়েছে, তখন আমরা যে পরিস্থিতি মোকাবিলা করিনি; আজকে তার থেকে কঠিন পরিস্থিতি মোকাবিলা করছি।’

অপু বিশ্বাস আরও বলেন, ‘পরিস্থিতি আসলেই আমাদের মাঝে নেই। আমাদের পাশের দেশ ভারতে কি মহামারি যাচ্ছে। আমরা ২০২১ সাল নিয়ে আনন্দিত ছিলাম, কিন্তু তা আর হলো না। আর যেন আমাদের লকডাউনে পড়তে না হয়, তার জন্য সকলের উচিত স্বাস্থ্যবিধি মনে সুন্দরভাবে পথচলা। এটাই যেন আমাদের কামনা হয়।’

সবশেষে ঢালিউড কুইন’খ্যাত এই চিত্রনায়িকা বলেন, ‘অনেক সময় আমাদের মনে হয়, ও করোনায় তো আমাদের পরিবারের কারও কিছু হয়নি বা আমাদের তো কারোই করোনা হয়নি। তার মানে এই নয়, যে আগামীতে হবে না। তার তো কোন সিউর নেই। আমরা সবাই যেন পরিবার নিয়ে সুখে-শান্তিতে থাকি, তার জন্য আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এই মহামারি শুধু একদিন দু’দিনের জন্য নয়, হয়তো আরো অনেক দিন এটি আমাদের বয়ে নিয়ে যেতে হবে। আমাদের এক পরিবারের মতো হয় পথচলতে হবে। সামনে ঈদ, আনন্দ যেন আনন্দময় হয়, এটাই আমার চাওয়া।’

করোনার দ্বিতীয় ঢেউয়ের শুরুতে থেকেই নিজেকে ঘরবন্দি করেছেন অপু বিশ্বাস। সময় কাটাচ্ছেন পুত্র জয়কে নিয়ে।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী