শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে কিরগিজস্তান-তাজিকিস্তান সংঘর্ষে নিহত ৩১

news-image

অনলাইন ডেস্ক : সীমান্তে ভূমি ও পানি ব্যবস্থাপনা নিয়ে দুই প্রতিবেশী দেশ কিরগিজস্তান ও তাজিকিস্তানের মধ্যে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। বিতর্কিত সীমান্ত নিয়ে কয়েক দশক ধরে দুই দেশের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে।

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দুই দেশের সীমান্তরক্ষীরা এ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই পক্ষই সীমান্তে ভারী গুলিবর্ষণ করে। কিরগিজস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুদ্ধবিরতির ঘোষণা দেয় এবং দেশটির সেনাসদস্যদের সরিয়ে আনা হয়।

বিবিসি বলছে, এক পক্ষ সেনা সরিয়ে আনতে সম্মত হলেও সেখানে গুলির শব্দ শোনা গেছে। শুক্রবার কিরগিজস্তানের স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নবিষয়ক ফার্স্ট ডেপুটি মিনিস্টার আলিজা সলটনবেকোভা জানান, এ সংঘর্ষে দেশটির ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫০ জন। হতাহত ব্যক্তিরা সেনাসদস্য, নাকি বেসামরিক লোকজন, তা জানানো হয়নি। তবে তাজিকিস্তানের হতাহতের খবর জানানো হয়নি।

তাজিকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম জানায়, সংঘর্ষে তাদের ১০ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও ৯০ জন।

সীমান্তে এমন পরিস্থিতিতে কিরগিজস্তানের প্রেসিডেন্ট সদর জাপারোপ তার সমকক্ষ তাজিকিস্তানের এমোমালি রাখমনকে টেলিফোন করেন। বিষয়টি শান্তিপূর্ণ সমাধানের জন্য দুই দেশের নেতাই সম্মতি দিয়েছেন। দুই দেশের প্রধানের মধ্যে মে মাসের মাঝামাঝি বৈঠক হওয়ার কথা রয়েছে।

১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর স্বাধীনতা পাওয়া প্রতিবেশী দেশ দুটির সীমান্ত নিয়ে বিরোধ রয়েছে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা