বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তাসকিনের জোড়া আঘাতে স্বস্তি

news-image

স্পোর্টস ডেস্ক : সিরিজের সবশেষ টেস্টের দ্বিতীয় দিনেও দাপুটে ব্যাট করছে শ্রীলঙ্কা। প্রথম দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নে ও ওশাদা ফার্নান্দোর ব্যাটে তিনশো পেরোয় লঙ্কানরা। এরপরই তাসকিন আহমেদের জোড়া শিকারে কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলে বাংলাদেশ।

আজ শুক্রবার পাল্লেকেলেতে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসের দ্বিতীয় দিনের ব্যাট করতে আসে স্বাগতিকরা। দিনের শুরু থেকে ব্যাট হাতে দাপট দিয়ে অর্ধশতক তুলে নেন ফার্নান্দো। ১৩২ বলে চার মেরে ক্যারিয়ারের চতুর্থ হাফ সেঞ্চুরি করেন তিনি। দু’জনের ১০২ রানের জুটিতে ফাটল ধরান তাসকিন। ১০৫তম ওভারের প্রথম বলেই থিরিমান্নেকে সাজঘরে ফেরান তিনি। ফেরার আগে ২৯৮ বলে ১৪০ রান করেন তিনি। খানিক পরই নতুন ব্যাটসম্যান আঞ্জেলা ম্যাথুজকেও সাজঘরে ফেরান এই পেসার।

গতকাল অধিনায়ক দিমুথ করুণারত্নের আউটের পর থেকে বড় সংগ্রহের দিকে এগোতে থাকে এই জুটি। মন্থর উইকেটে ব্যাটিং স্বর্গ বানিয়ে বাংলাদেশের বোলারদের উপর একক আধিপত্য ধরে রাখে তারা। পুরো একদিন খেটেও উইকেট খুঁজে পায়নি তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। তবে দিনের এক মাত্র উইকেটটি শিকার করেন অভিষিক্ত পেসার শরিফুল ইসলাম।

 

এ জাতীয় আরও খবর

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা

কুয়েত ও বাহরাইনে ইরানি হামলার পর বাজল সতর্ক সাইরেন

মেট্রোরেলের বিজ্ঞাপন আয় নিয়ে কর জটিলতা কাটাতে চিঠি

আন্দোলনের আশঙ্কায় এইচএসসি কেন্দ্রে অভিভাবকদের ভিড়

দেশকে সবুজ করতে শিশুদের গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

স্পেনের শিরোপা স্বপ্নে ‘তিন অভিশাপের’ হিসাব

বন্যার্তদের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব: ত্রাণমন্ত্রী

ট্রাম্পকে নতুন চাপে ফেলছে ইরানের কৌশল

দরপত্র ছাড়া ১৫ লাখ টন ডিজেল আমদানির উদ্যোগ

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

দুর্গতদের পাশে সরকার, সহায়তা অব্যাহত: প্রতিমন্ত্রী

মানবপাচার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী