,

হেফাজত নেতা মুফতি মাসউদ গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জকিগঞ্জ উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক ও স্থানীয় শাহবাগ জামিয়া মাদানিয়া ক্বাসিমুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা মুফতি মাসউদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে অভিযান চালিয়ে জকিগঞ্জ থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, গত ২০ এপ্রিল জকিগঞ্জ থানায় পুলিশের দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ওই মামলায় পূর্বেই আরও ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ১৯ এপ্রিল রাত সাড়ে ১০টায় জকিগঞ্জ উপজেলাধীন বারহাল ইউনিয়নের মাইজগ্রাম জামে মসজিদ থেকে হেফাজতে ইসলামের গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের মুক্তির দাবিতে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মসিউজ্জামান চৌধুরী শাহীনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে কিছু মুসল্লি। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে লকডাউন চলাকালীন অবস্থায় বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করায় মিছিল পরবর্তী সময়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৮ জনকে আটক করে।

আটককৃতরা হলেন- মঞ্জুর আহমদ (৪৮), শাহ মুর্তজা চৌধুরী (৪০), জিল্লুর রহমান (৫০), হুমায়ুন আহমদ (৪৫), শাহাব উদ্দিন (৩০), জাকারিয়া আহমদ (৩৩), নুরুল হক (৪৭), কামিল আহমদ শেহজাদ (২২)।

এ ঘটনায় পরদিন ২০ এপ্রিল জকিগঞ্জ থানায় মামলা দায়ের করে পুলিশ। মাওলানা মুফতি মাসউদকেও ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের