ইতালিতে প্রবেশে আবারও নিষেধাজ্ঞা

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ থেকে যাওয়া ভ্রমণকারীদের ইতালিতে প্রবেশে আবারও নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এশিয়ার দেশগুলো থেকে সেখানে নতুন করে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে এমন উদ্যোগ নিয়েছে দেশটি। গত বছরও বাংলাদেশিদের জন্য এমন নিষেধাজ্ঞা জারি করেছিল ইতালি সরকার। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সময় বুধবার ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এ নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে। বিবৃতির তথ্য অনুযায়ী, দেশটির স্বাস্থ্যমন্ত্রী একটি নির্বাহী আদেশে সই করেছেন। এর আওতায় গত ১৪ দিনে বাংলাদেশে অবস্থান করেছে কিংবা বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করেছে, এমন ভ্রমণকারীরা কোনো সীমান্ত পয়েন্ট দিয়ে ইতালিতে প্রবেশ করতে পারবেন না।

গত সপ্তাহে ভারতীয়দের জন্য একই রকম নিষেধাজ্ঞা জারি করে ইতালি সরকার। মূলত ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোয় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আগাম সতর্কতার অংশ হিসেবে এমন উদ্যোগ নিয়েছে ইতালি।

করোনা সংক্রমণের ভয়ে এর আগেও একবার বাংলাদেশ থেকে ভ্রমণকারীদের জন্য সীমান্ত বন্ধ করেছিল ইতালি। গত বছর যখন করোনার প্রথম ঢেউয়ের ধাক্কায় ইউরোপ টালমাটাল, তখন দীর্ঘদিন দেশটিতে যাত্রীবাহী উড়োজাহাজ চলাচল বন্ধ ছিল। অবশেষে ৭ জুলাই ভাড়া করা বিশেষ উড়োজাহাজে করে ইতালি যান প্রবাসী বাংলাদেশিরা। সেখানে পৌঁছানোর পর ৭৫ জনের করোনা শনাক্ত হয়।

এরপর বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে ইতালি। পরে কয়েক দফায় এর মেয়াদ বাড়ায় দেশটি। অবশেষে ১৪ অক্টোবর বাংলাদেশ থেকে ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী