,

ডাবল সেঞ্চুরির পর ফিরলেন তামিম

news-image

ক্রীড়া ডেস্ক : প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্টে ড্র করার হাতছানি বাংলাদেশের সামনে। সে লক্ষ্যে খুলনা টেস্টের পঞ্চম ও শেষ দিনে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। ডাবল সেঞ্চুরি করে ফিরেছেন তামিম ইকবাল (২০৬)।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৩৯৯ রান। মাহমুদউল্লাহ ৮ রান নিয়ে ব্যাট করছেন। ১০৩ রানের লিড নিয়েছে বাংলাদেশ।

তামিম ইকবাল ও ইমরুল কায়েসের রেকর্ড জুটিতে চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল বিনা উইকেটে ২৭৩ রান। পাকিস্তানের থেকে ২৩ রানে পিছিয়ে ছিল বাংলাদেশ। তামিম ১৩৮ ও ইমরুল ১৩২ রানে অপরাজিত ছিলেন। সেখান থেকে শনিবার শেষ দিনে ব্যাটিংয়ে নামেন তামিম ও ইমরুল।

তামিম-ইমরুল দুজনই ব্যক্তিগত ১৫০ রান পূরণ করেন। ১৫০ রান করেই ফেরেন ইমরুল। অবশ্য তার আগেই তামিমের সঙ্গে ৩১২ রানের রেকর্ড জুটি গড়েন এই বাঁহাতি। টেস্টে ক্রিকেটের ইতিহাসে কোনো টেস্টের তৃতীয় বা চতুর্থ ইনিংসে উদ্বোধনী জুটিতে এটাই সর্বোচ্চ সংগ্রহ। এর আগে ১৯৬০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের তৃতীয় ইনিংসে উদ্বোধনী জুটিতে ২৯০ রান করেছিলেন ইংল্যান্ডের কলিন কাউড্রে ও জিওফ পুলার। ইনিংসের ৭৬তম ওভারে জুলফিকার বাবরের বলে দ্বাদশ খেলোয়াড় বাবর আজমের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ইমরুল। ২৪০ বলে ১৬ চার ও ৩ ছক্কায় ১৫০ রানের ইনিংসটি সাজান এই বাঁহাতি। দলীয় ৩৪৫ রানে জুনাইদ খানের বলে বোল্ড হয়ে ফেরেন মুমিনুল হক। ২১ রান করেন তিনি।

ইনিংসের ৯৩তম ওভারে ইয়াসির শাহর পর পর দুই বলে ছক্কা মেরে ৯০-এর ঘরে পৌঁছান তামিম। পরের বলে সিঙ্গেল নিয়ে তার সংগ্রহ দাঁড়ায় ৯৫ রান। এর পরের ওভারে জুনাইদ খানের বলে ছক্কা মেরে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পূরণ করেন তামিম। টেস্টে এটা বাংলাদেশের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। এর আগে ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন মুশফিকুর রহিম। অবশ্য ২০০ রান করে আউট হয়েছিলেন তিনি। ফলে মুশফিককে ছাড়িয়ে বাংলাদেশের হয়ে টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ রানের মালিক এখন তামিম। খুলনা টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৩২ রানের জবাবে ৬২৮ রান করে পাকিস্তান।

পাকিস্তানের বিপক্ষে আগের আট টেস্টের সবকটিতেই হেরেছে বাংলাদেশ।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ