,

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, শরিফুলের অভিষেক

news-image

প্রথম টেস্ট ড্র হয়েছে। ক্যান্ডির দ্বিতীয় টেস্ট তাই সিরিজ নির্ধারণী মঞ্চ। সেই দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে শ্রীলঙ্কা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ায় শুরুতে ফিল্ডিংয়ে বাংলাদেশ। এই ম্যাচে লাল বলের ক্রিকেটে অভিষেক হয়েছে পেসার শরিফুল ইসলামের।

বাংলাদেশের একাদশে পরিবর্তন ওই একটিই। পেসার এবাদত হোসেনকে বসিয়ে সুযোগ দেওয়া হয়েছে শরিফুল ইসলামকে। তাতে যুব বিশ্বকাপ জয়ী বাঁহাতি পেসারের লাল বলের ক্রিকেটের আঙিনাতে পা রাখা হয়ে গেলো। অর্থাৎ, বাংলাদেশ দল দ্বিতীয় টেস্টের আগের মতোই ছয় ব্যাটসম্যান ও পাঁচ বিশেষজ্ঞ বোলার নিয়ে একাদশ সাজিয়েছে।

শ্রীলঙ্কা একাদশে অবশ্য পরিবর্তন দুটি। চোটে ছিটকে যাওয়া লাহিরু কুমারার জায়গায় যোগ করা হয়েছে স্পিনিং অলরাউন্ডার রমেশ মেন্ডিসকে। অন্যদিকে স্পিনার ভানিন্দু হাসারাঙ্গাকে বসিয়ে সুযোগ দেওয়া হয়েছে প্রবীণ জয়াবিক্রমাকে। বাঁহাতি স্পিনারের এটাই প্রথম টেস্ট।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, আবু জায়েদ রাহী।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুণারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমানে, ওশাডা ফার্নান্ডো, অ্যাঞ্জেলো ম্যাথুজ, ধনাঞ্জয়া ডি সিলভা, পাথুম নিসানকা, নিরোশান ডিকবেলা (উইকেটকিপার), রমেশ মেন্ডিস, সুরঙ্গা লাকমাল, বিশ্ব ফার্নান্ডো, প্রবীণ জয়াবিক্রমা।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের