আমরা সিরিজ জেতার চেষ্টা করব : রাসেল ডমিঙ্গো

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলংকা সফরে দুই টেস্ট সিরিজের প্রথম খেলায় ক্যান্ডিতে স্বাগতিকদের সঙ্গে চোখে চোখ রেখে সমানতালে লড়াই করেছে বাংলাদেশ দল। প্রথম টেস্টে দাপটের সঙ্গে ড্র করায় টাইগারদের এখন লক্ষ্য দ্বিতীয় টেস্টে জিতে সিরিজ নিশ্চিত করা।

ক্যান্ডিতে দ্বিতীয় টেস্ট শুরুর ঠিক আগের দিন বুধবার বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেন, আমরা সিরিজ জেতার চেষ্টা করব। শ্রীলংকায় টেস্ট সিরিজ জিততে পারলে সেটা বড় অর্জন হবে বাংলাদেশ ক্রিকেটের জন্য। দেশের বাইরে টেস্ট সিরিজ জেতার লক্ষ্য আছে আমাদের। তার জন্য আমাদের পাঁচ দিনই ভালো খেলতে হবে। তবে শ্রীলংকাকে তাদের মাঠে হারানো কঠিন।

ডমিঙ্গো আরও বলেন, আমাদের এখনো অনেক দূর যাওয়া বাকি। এখনো আমাদের মধ্যে টেস্ট হারার ভয় কাজ করে। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের জেতার জন্য খেলতে হবে। সেই মানসিকতা তৈরি করতে হবে।

বাংলাদেশ দলের এই দক্ষিণ আফ্রিকান কোচ আরও বলেন, আমি দলটাকে সামনে নিয়ে যেতে চাই, যেন তারা জেতার জন্য খেলে। আমরা কঠিন কন্ডিশনে আগে ব্যাট করতে চাই, ইনিংস ঘোষণা করতে চাই যেন প্রতিপক্ষকে আউট করার সময় থাকে। ভালো টেস্ট জাতি হতে চাইলে এসব পরিবর্তন আনতে হবে।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী