এশিয়ান সায়েন্টিস্টের তালিকায় ৩ বাংলাদেশি

news-image

অনলাইন ডেস্ক : সিঙ্গাপুর থেকে প্রকাশিত এশিয়ান সায়েন্টিস্ট ম্যাগাজিনের এবারের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের তিন গবেষক। এই তিনজনই নারী।

এশিয়ার মেধাবীদের অর্জনের স্বীকৃতি দিতে তাদের সম্মান জানিয়ে ২০১৬ সাল থেকে ম্যাগাজিনটি এই ধরনের তালিকা প্রকাশ করে আসছে।

ষষ্ট সংস্করণের তালিকায় আছেন মডেল লাইভস্টক ইন্সটিটিউট-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক ড. সালমা সুলতানা, আইসিডিডিআরবির ইমিউনোলজি বিভাগের প্রধান ড. ফেরদৌসী কাদরী এবং বুয়েটের প্রফেসর সামিয়া সাবরিনা।

২০২০ সালের অর্জনের ভিত্তিতে তালিকাটি করা হয়েছে। তালিকায় কেবলমাত্র সেইসব বিজ্ঞানী-গবেষকদের রাখা হয়, যারা সংশ্লিষ্ট বছরে কোনো জাতীয় বা আন্তর্জাতিক পুরষ্কারে ভূষিত হয়েছেন। একই সঙ্গে কার্যকরী কোনো আবিষ্কার কিংবা ভূমিকা থাকতে হয় গবেষণা খাতে।

সালমা সুলতানা ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশনের সম্মাননা পেয়েছেন। ২০২০ সালের ‘নরম্যান বোরলগ অ্যাওয়ার্ড ফর ফিল্ড রিসার্চ অ্যান্ড অ্যাপ্লিকেশন’ এর বিজয়ী হিসেবে বাংলাদেশের এই তরুণ ভেটেরিনারিয়ানের নাম ঘোষণা করে ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশন।

গত বছর সংস্থাটি বলে, ‘বাংলাদেশে হাজারো ক্ষুদ্র খামারিকে প্রশিক্ষিত করে তুলতে, তাদের গবাদিপশুর জন্য চিকিৎসা ও পরামর্শ সেবা পৌঁছে দিতে যে ব্যতিক্রমী মডেল সালমা গড়ে তুলেছেন, তার স্বীকৃতিতেই এবারের পুরস্কারের জন্য তাকে মনোনীত করা হয়েছে।’

২০১৫ সালে মাত্র ২৭ বছর বয়সে সালমা শুরু করেন তার স্বপ্নের প্রকল্প ‘মডেল লাইভস্টক ইন্সটিটিউট ঢাকা’।

বাংলাদেশি বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী আইসিডিডিআরবির ইমিউনোলজি বিভাগের প্রধান। কলেরার টিকা নিয়ে গবেষণা ও সাশ্রয়ী দামে টিকা সহজলভ্য করে লাখো প্রাণ রক্ষা করেছেন। বর্তমানে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকাবিষয়ক বৈজ্ঞানিক উপদেষ্টামণ্ডলীর সদস্য। তিনি গত বছর ইউনেস্কো থেকে নারীদের সম্মানজনক পুরস্কার অর্জন করেন।

বুয়েটের প্রফেসর সামিয়া সাবরিনা ক্যারিয়ারের শুরুতে ওডব্লিউএসডি-এলসভিয়ার ফাউন্ডেশন অ্যাওয়ার্ড লাভ করেন। উন্নয়নশীল দেশের জন্য ন্যানোম্যাটরিয়ালস নিয়ে গবেষণা করে গত বছর পুরস্কারটি অর্জন করেন তিনি।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী