শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মো. হিরণ চৌধুরী (৫০) নামের  এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার খালাজুড়া-আনোয়ারপুর সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত হিরণ চৌধুরীর বাড়ি উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামে। তিনি পেশায় অটোরিকশার চালক ছিলেন।
পরিবারেরর লোকজন জানান, গতকাল রবিবার বিকেলে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন হিরণ চৌধুরী। এরপর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। সোমবার সকালে খালাজুড়া-আনোয়ারপুর সড়কের পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তাদের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা লাশটি হিরণের বলে শনাক্ত করেন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান বলেন, লাশ উদ্ধার করে জেলা সদরের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ প্রাপ্তি স্বাপেক্ষে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা