,

আবারও মহারাষ্ট্রের হাসপাতালে আগুন, নিহত ৪

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের তীব্র প্রকোপের মধ্যেও ভারতে থেমে নেই অগ্নিকাণ্ড-দুর্ঘটনা। কয়েকদিন আগে মহারাষ্ট্রের দুটি হাসপাতালে অগ্নিকাণ্ড ও গ্যাস লিকেজের কারণে নিহতের ঘটনা ঘটেছে। আজ বুধবারও ঘটল আরেক দুর্ঘটনা। মহারাষ্ট্রে থানে’র কাছে একটি বেসরকারি হাসপাতালে ভোরে আগুনের ঘটনায় ৪ রোগীর মৃত্যু হয়েছে।

মুম্বাই থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে প্রাইম ক্রিটিক্যাল নামে একটি হাসপাতালে আগুনের ঘটনাটি ঘটে। স্থানীয় সময় ভোর ৩টা ৪০ মিনিটে লাগা এ আগুনে আহত ও দগ্ধ হয়েছেন অনেকেই।

আগুন নিয়ন্ত্রণে এসেছে। ৩টি অগ্নিনির্বাপক এবং ৫টি অ্যাম্বুলেন্স আগুন নিয়ন্ত্রণে কাজ করে। হাসপাতালের অভ্যন্তর থেকে উদ্ধার করা হয়েছে ২০ জন রোগীকে। এর মধ্যে ৬ জনকে আইসিইউতে রাখা হয়েছে।

ভারতীয় সম্প্রচার মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, আগুনে প্রাইম ক্রিটিক্যাল হাসপাতালটির প্রথম তলা পুড়ে গেছে। ওই হাসপাতালে কোনো করোনা রোগী ছিলেন না।

থানে’র অগ্নিনির্বাপক বাহিনী এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানাতে পারেনি। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরেকে এ বিষয়ে জানানো হয়েছে। নিহতদের প্রতি পরিবারকে ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। আহতদের দেওয়া হবে এক লাখ রুপি করে। ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের