তামিম-ইমরুলের বিশ্বরেকর্ড

news-image

তৃতীয় কিংবা চতুর্থ ইনিংসে প্রথম উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড জুটির মালিক এখন বাংলাদেশ। ৫৫ বছরের পুরনো রেকর্ড ভেঙ্গে দিয়েছেন তামিম-ইমরুল। তারা দুইজনে মিলে করেছেন ৩১২ রান। ইমরুল কায়েস ১৫০ রানে আউট হয়ে গেলেও ১৫৯ রান নিয়ে অপরাজিত আছেন তামিম ইকবাল।

শনিবার তামিম-ইমরুল ২৭৩ রান নিয়ে মাঠে নেমেছেন। মাঠে নামার আগে তাদের উপরে ছিলেন ইংল্যান্ডের ২ ব্যাটসম্যান কলিন কাউড্রে-জিউফ পোলার। তারা ১৯৬০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৯০ রানের জুটি গড়েছিলেন।

১৭ রান পিছিয়ে থেকে তামিম-ইমরুল পঞ্চম ও শেষ দিন শুরু করেছেন। দিনের শুরু ধীর-স্থির ভাবেই শুরু করেছেন তারা। জুনায়েদ খানের বলে সিঙ্গেল নিয়ে তামিম নতুন এই মাইলফলকে পৌঁছালেন।

অন্যদিকে এতদিন টেস্ট ক্রিকেটে যে কোনো উইকেট জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড ছিল ২৬৭ রানের; এটাও ভেঙে ফেলেছেন ইমরুল-তামিম জুটি।

তৃতীয় ইনিংসে সর্বোচ্চ ৫ জুটি

ইমরুল-তামিম (বাংলাদেশ) – ৩১২

কাউড্রে- পোলার (ইংল্যান্ড) – ২৭৩

স্ট্রাউজ-ট্রেসকোথিক (ইংল্যান্ড) – ২৭৩

গর্ডন গ্রিনেজ-হাইনস(ও.ইন্ডিজ) – ২৫০*

হেইডেন-ল্যাঙ্গার (অস্ট্রেলিয়া) – ২৪২
 

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান