শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাইজেরিয়ায় বোকো হারামের কবল থেকে ১৬০ জিম্মি উদ্ধার

news-image

নাইজেরিয়ায় জিম্মিদশা থেকে প্রায় ১৬০ জিম্মিকে উদ্ধার করেছে সেনাবাহিনী। বোকো হারামের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত দেশটির পূর্বাঞ্চলীয় সাম্বিসা ফরেস্ট অঞ্চল থেকে তাদের উদ্ধার করা হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। সেনা মুখপাত্র সানি উসমান বলেন, এখনও আমরা উদ্ধারকৃতদের সংখ্যা গণনার চেষ্টা করছি। তবে আপাতত আমরা বলতে পারি, উদ্ধারকৃতদের মধ্যে বিভিন্ন বয়সের প্রায় ৬০ নারী ও ১০০ শিশু রয়েছে। উসমান বলেন, বোকো হারামের সঙ্গে সেনাবাহিনীর লড়াইয়ে জিম্মিদশা থেকে মুক্ত করা ১ নারী নিহত ও অপর ৮ জন আহত হয়েছেন।