শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ২০ ছাত্রকে বহিষ্কার

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : গত ২৬ মার্চ হেফাজতে ইসলামের বিক্ষোভ চলাকালে বিভিন্ন সহিংস ঘটনায় জড়িত থাকার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার ২০ ছাত্রকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বহিষ্কৃত ২০ ছাত্রই মাদ্রাসার দাওরায়ে হাদিস বিভাগের ছাত্র ছিলেন।

সোমবার রাতে মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি সামছুল হক সরাইলী স্বাক্ষরিত এক বহিষ্কারাদেশ থেকে এ তথ্য জানা গেছে।

বহিষ্কৃত ছাত্ররা হলেন-আশেক এলাহি, আবু হানিফ, মিছবাহ উদ্দিন, আশরাফুল ইসলাম, আলাউদ্দিন, মকবুল হোসেন, রফিকুল ইসলাম, মুবারকুল্লাহ, বোরহান উদ্দিন, আবদুল্লাহ আবজাল, মো. জুবায়ের, হিজবুল্লাহ রাহমানী, জুবায়ের, শিব্বির আহমদ, ইফতেখার আদনান, সাইফুল ইসলাম, মো. সোলাইমান, রাকিব বিল্লাহ, তারেক জামিল ও মো. হাবিবুল্লাহ।

বহিষ্কারাদেশে বলা হয়েছে, জামিয়ায় ভর্তির পালনীয় শর্তাবলির ২৫ নম্বর ধারায় মাদ্রাসার সমুদয় রীতিনীতি ও আইনকানুন অমান্য করে হুজুরদের বাধা উপেক্ষা করে গত ২৬ মার্চ বিকেলে জেলার সরকারি স্থাপনায় হামলা চালানো হয়। হামলায় এই ২০ মাদ্রাসার ছাত্র অংশ নিয়েছে বলে মাদ্রাসা কর্তৃপক্ষ জানতে পেরেছে। তাই তাদের মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে এ বিষয়ে জানার জন্য জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার অধ্যক্ষ ও জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মুফতি মুবারকুল্লাহর সঙ্গে ফোনে কথা বলার জন্য একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায়নি।

মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক আবদুল হক ২০ ছাত্রের বহিস্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৬ মার্চ ওই ২০ ছাত্রকে মাদ্রাসায় রাখার জন্য মাদ্রাসার শিক্ষকরা চেষ্টা করলেও তারা শিক্ষকদের বাধা উপেক্ষা করে মাদ্রাসা থেকে বেরিয়ে যায় এবং বিভিন্ন সরকারি স্থাপনায় হামলায় অংশ নেয়।

এদিকে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শিক্ষক ও জেলা হেফাজতে ইসলামের সহকারী প্রচার সম্পাদক মুফতি জাকারিয়া খানকে গত রোববার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় মোট ৫৬টি মামলা হয়েছে। এসব মামলায় ৪১৪ জনের নাম উল্লেখপূর্বক প্রায় ৩৫ হাজারের বেশি জনকে আসামি করা হয়েছে। এসব মামলায় এ পর্যন্ত ৩৬৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা