শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মায় ধরা পড়ল ৪৯ কেজির কাতলা

news-image

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা সংলগ্ন পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ৪৯ কেজি ওজনের একটি কাতলা মাছ। মাছটি সোমবার সকাল ৭টার দিকে মাওয়া মৎস্য আড়ৎ থেকে ৬৮ হাজার ৭০০ টাকায় বিক্রি করা হয়।

এর আগে রোববার রাতে পদ্মা নদী থেকে মাছটি শিকার করে ফরিদপুর সেবা মৎস্যজীবী সমবায় সমিতির সহ-সভাপতি জেলে শামছুল বেপারী। ভোরে মাওয়া মৎস্য আড়তে আনা হয় কাতলাটি। পরে মৎস্য আড়তদার মোকলেসুর ৬৩ হাজার ৭০০ টাকা দিয়ে কিনে ৬৮ হাজার ৭০০ টাকায় বিক্রি করেন ঢাকার এক ব্যবসায়ীর কাছে।

মাওয়া মৎস্য ব্যবসায়ী মোকলেসুর রহমান বলেন, ঢাকার ইসরাক তমাল চৌধুরী নামে ব্যবসায়ীরা তাদের সঙ্গে যোগাযোগ করলে মাছটি পাঁচ হাজার টাকা লাভে বিক্রি করা হয়।

লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ জানান, এখন নদীতে নতুন পানি প্রবাহিত হচ্ছে। যার কারণে ডিম পাড়তে এসব মাছ পরিবেশ-পরিস্থিতি অনুযায়ী ছোটাছুটি করে। এমন সময় জেলেদের জালে ৪৯ কেজি ওজনের মাছটি ধরা পড়ে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা