বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আইপিএল ছাড়লেন অশ্বিন

news-image

স্পোর্টস ডেস্ক : করোনা মহামারী ভয়াবহ আকার ধারণ করায় ভারতীয় দলের প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিলেন দিল্লি ক্যাপিটালসের অফ স্পিনার রবিচন্দন অশ্বিন।

অশ্বিন সোমবার টুইটারে জানিয়েছেন তার পরিবারের একাধিক সদস্য করোনায় আক্রান্ত। তাই এমন সিদ্ধান্ত নিলেন।

নিজের টুইটার প্রোফাইলের নামও বদলে ফেলেছেন তিনি। নিজের নাম নয়, ‘স্টে হোম স্টে সেফ! টেক ইওর ভ্যাক্সিন’ নামে পরিচিত তিনি এখন।

গভীর রাতে টুইটারে অশ্বিন লিখেছেন, ‘আগামীকাল থেকে আইপিএল জগতে আমি থাকছি না। আমার পরিবার ও একাধিক কাছের মানুষ এই মুহূর্তে করোনার বিরুদ্ধে লড়াই করছেন। এমন কঠিন সময় তাদের পাশে থাকা নিজের কর্তব্য বলে মনে করি। যদি দেশে কভিড অবস্থার উন্নতি ঘটে তবেই ফের আইপিএল জগতে ফিরে আসব। ধন্যবাদ দিল্লি ক্যাপিটালস।’

রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে সুপার ওভারে জয় পেয়েছে ঋষভ পন্থের দিল্লি। তারপরেই এমন চমকে দেওয়া সিদ্ধান্ত নিয়ে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিলেন ভারতীয় দলের এই ক্রিকেটার।

অশ্বিনের সিদ্ধান্তকে সমর্থন করে দিল্লি জানিয়েছে, কঠিন সময়ে তারা ক্রিকেটারের পাশে থাকবে।

এ জাতীয় আরও খবর

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা

কুয়েত ও বাহরাইনে ইরানি হামলার পর বাজল সতর্ক সাইরেন

মেট্রোরেলের বিজ্ঞাপন আয় নিয়ে কর জটিলতা কাটাতে চিঠি

আন্দোলনের আশঙ্কায় এইচএসসি কেন্দ্রে অভিভাবকদের ভিড়

দেশকে সবুজ করতে শিশুদের গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

স্পেনের শিরোপা স্বপ্নে ‘তিন অভিশাপের’ হিসাব

বন্যার্তদের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব: ত্রাণমন্ত্রী

ট্রাম্পকে নতুন চাপে ফেলছে ইরানের কৌশল

দরপত্র ছাড়া ১৫ লাখ টন ডিজেল আমদানির উদ্যোগ

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

দুর্গতদের পাশে সরকার, সহায়তা অব্যাহত: প্রতিমন্ত্রী

মানবপাচার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী