ভারতে করোনা আরো ভয়ঙ্কর রূপে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। যত দিন যাচ্ছে ততই যেন নিজের শক্তি আরো বৃদ্ধি করছে প্রাণঘাতী এই ভাইরাস। গত ২৪ ঘণ্টায় ভারতে সংক্রমণের সব রেকর্ড ভেঙে দিয়ে সাড়ে তিন লাখেরও বেশি মানুষের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

গত সপ্তাহে বিশ্বে প্রথমবারের মতো একদিনে তিন লাখ রোগী শনাক্ত হয়েছিল দেশটিতে। এবার গত ২৪ ঘণ্টায় ছাড়িয়ে গেছে সে সংখ্যাও। দেশটিতে নতুন করে ৩ লাখ ৫২ হাজার ৯৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। এসময় মারা গেছেন অন্তত ২ হাজার ৮১২ জন।

ভারতীয় মেডিকেল গবেষণা কাউন্সিলের (আইসিএমআর) তথ্যমতে, গত রোববার পর্যন্ত দেশটিতে মোট ২৭ কোটি ৯৩ লাখ ২১ হাজার ১৭৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে শুধু গতকালই পরীক্ষা হয়েছে ১৪ লাখ ২ হাজার ৩৬৭টি।

করোনার দ্বিতীয় ধাক্কায় বিপর্যস্ত ভারতের স্বাস্থ্যসেবা ব্যবস্থা। চলছে অক্সিজেনের তীব্র সংকট। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, রোববার রাতে অন্ধ্র প্রদেশের ভিজিয়ানগরম মহারাজা হাসপাতালে অক্সিজেনের অভাবে পাঁচজন রোগী মারা গেছেন।

এদিকে, অক্সিজেন সঙ্কট কাটাতে সৌদি আরব ভারতকে ৮০ মেট্রিক টন তরল অক্সিজেন উপহার দিচ্ছে। আর তিনশটিরও বেশি অক্সিজেন কনসেনট্রেটর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

গবেষণাভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ কোটি ৭৩ লাখ ১৩ হাজারের বেশি মানুষের শরীরে। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৯৫ হাজার ১২৩ জনের।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ