,

বাঁশখালীর নিহত সেই শ্রমিকদের পরিবার পাবে ২ লাখ করে টাকা

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বাঁশখালীর নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় নিহত সাত শ্রমিকের পরিবারকে দুই লাখ করে টাকা এবং আহত ১৫ শ্রমিকের প্রত্যেকের চিকিৎসার জন্য ৫০ হাজার করে টাকা সহায়তার ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে এ সহায়তা দেয়া হবে।

সোমবার (২৬ এপ্রিল) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বিবৃতিতে প্রতিমন্ত্রী এ সহায়তার ঘোষণা দেন।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, বাঁশখালীর ঘটনা অত্যন্ত মর্মান্তিক এবং বেদনাদায়ক। একটি শ্রমজীবী পরিবারের কর্মক্ষম ব্যক্তিটির মৃত্যু হলে সে পরিবারটি অসহায় হয়ে পড়ে। সে অসহায় শ্রমিক পরিবারকে শ্রম মন্ত্রণালয়ের শ্রমিক কল্যাণ তহবিল থেকে সহযোগিতার সুযোগ রয়েছে। প্রতিমন্ত্রী নিহত শ্রমিকদের রুহের মাগফিরাত কামনা করেন এবং যারা আহত হয়ে চিকিৎসাধীন আছেন, তিনি তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।

বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী, গঠিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে কর্মস্থলে দুর্ঘটনায় কোনো শ্রমিক নিহত হলে নিহত শ্রমিকের পরিবারকে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত এবং আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা পর্যন্ত সহায়তার বিধান রয়েছে।

গত ১৭ এপ্রিল বাঁশখালী উপজেলার গন্ডামারা এলাকায় শিল্প গ্রুপ এস আলম এবং চীনা প্রতিষ্ঠান সেফকো থ্রি পাওয়ার কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের অর্থায়নে এসএস পাওয়ার প্ল্যান্ট নামে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক-পুলিশ সংঘর্ষে সাতজন শ্রমিক নিহত এবং ১৫ জন শ্রমিক আহত হন।

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক