,

ইমরান-পড়শীর ‘এক দেখায়’

news-image

বিনোদন প্রতিবেদক : চ্যানেল আইয়ের সংগীত প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা থেকে উঠে এসেছেন ইমরান ও পড়শী। ২০০৮ সালে ইমরান ‘সেরাকণ্ঠ’ আর ২০০৯ সালে পড়শী ‘ক্ষুদে গানরাজ’-এর মাধ্যমে সংগীতাঙ্গনে পা রাখেন।

দীর্ঘদিনের ক্যারিয়ারে দু’জনের সফলতাও এসেছে সেই মাপে। তবে তাদের অডিও গানের সংখ্যা অনেক থাকলেও ভিডিও মাত্র ২টি। একটি ২০১৩ সালে অন্যটি ২০১৯ সালে। দুটোই হিট।

এবার জনপ্রিয় এই জুটি এবার আসছেন নতুন একটি গান-ভিডিও নিয়ে। গানটির শিরোনাম ‘এক দেখায়’। এটি লিখেছেন স্নেহাশীষ ঘোষ। পড়শীর সঙ্গে দ্বৈত কণ্ঠ দেয়ার পাশাপাশি সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান। আসছে ঈদকে সামনে রেখেই মূলত তাদের এই আয়োজন।

রোমান্টিক ধাঁচের গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। ক্যামেরার সামনে ইমরান এবং পড়শী দাঁড়ালেন প্রেমিক-প্রেমিকার বেশে। এজন্য তারকা ‍জুটিকে ছুটতে হয়েছে ঢাকা থেকে সুনামগঞ্জ হয়ে ময়মনসিংহে।

লকডাউনের আগে ঢাকার বাইরে দুদিন ধরে গানটির ভিডিও ধারণ করা হয়। ভিডিওতে নায়ক-নায়িকার ভূমিকাতে দেখা যাবে গায়ক-গায়িকা জুটিকে।

অনেকদিন ধরেই মৌলিক গানে নেই পড়শী। তিনি বলেন, অনেক দিন বিরতির পর আবারও আমরা একসঙ্গে গান করলাম। গানটি আসছে ভিডিওসহ। আশা করি সবার ভালো লাগবে। শিগগিরই আমার লেখা ও সুরে একটি নতুন গান রিলিজের প্রস্তুতি নিয়ে রেখেছি। সেটার শুটিং বাকি আছে।

জানা গেছে, সিএমভি’র ব্যানারে নির্মিত ব্যয়বহুল এই ভিডিওটি আগামী ৫ মে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে উন্মুক্ত করা হবে।

এ জাতীয় আরও খবর

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের