সরকারি হিসাবের চেয়ে ‘মৃত্যু বেশি’ ভারতে

news-image

অনলাইন ডেস্ক : ভারতে কেন্দ্রীয় সরকার থেকে করোনায় মৃতদের যে হিসাব প্রতিদিন গণমাধ্যমে পাঠানো হচ্ছে, আসল পরিস্থিতি তারচেয়ে খারাপ বলে দাবি করেছেন দেশটির একজন নামকরা চিকিৎসক।

গুজরাটের অন্যতম ব্যস্ত হাসপাতাল কেয়ার ইন্সটিটিউট অব মেডিকেল সায়েন্সের কার্ডিওলজিস্ট ডা. ধীরেন শাহ বিবিসিকে বলেছেন, ‘রোগীরা বেডটাই ঠিকমতো পাচ্ছে না। নেই অক্সিজেনের সাপ্লাই। দাবানলের মতো ছড়িয়ে পড়ছে মহামারী।’

‘টিভি চ্যানেলে মৃতের এবং আক্রান্তের যে সংখ্যা দেখানো হচ্ছে, প্রকৃত অবস্থা আরও বেশি।’

ওয়ার্ল্ডো মিটারের রবিবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ লাখ ৪৯ হাজার ৩১৩ জন সংক্রমিত হয়েছেন। মারা গেছেন ২ হাজার ৭৬১ জন।

এ নিয়ে ভারতে করোনার মোট সংক্রমণ ১ কোটি ৬৯ লাখ সাড়ে ৫১ হাজার ছাড়িয়ে গেছে।

এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৯২ হাজার ৩১০ জন। করোনার বৈশ্বিক সংক্রমণে ভারতের অবস্থান দ্বিতীয় আর মৃত্যুতে চতুর্থ।

আনন্দবাজার জানিয়েছে, ব্রিটেনের অভিজ্ঞতা দেখে গত নভেম্বরেই বিজ্ঞানীরা সতর্ক করে দিয়েছিলেন যে, ভারতে করোনা সংক্রমণের আরও মারাত্মক দ্বিতীয় ঢেউ আসছে।

বিরোধীদের অভিযোগ, ওই সতর্কবার্তা সত্ত্বেও পরিকাঠামোগত উন্নতির দিকে কেন্দ্রীয় সরকার মনোযোগ না-দেওয়ার খেসারত এখন দিতে হচ্ছে ভারতকে।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী