জাদেজার ঘুর্ণিতে কোহলিদের প্রথম হার

news-image

স্পোর্টস ডেস্ক : রবীন্দ্র জাদেজার অলরাউন্ড নৈপুণ্যে আইপিএলের চলতি আসরে প্রথম হারের স্বাদ পেল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলির দলকে বলতে গেলে এক রকম উড়িয়ে দিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রবিবার ৬৯ রানের জয় তুলে চেন্নাই। এই জয়ের সুবাদে বেঙ্গালুরুকে দুইয়ে ঠেলে টেবিলের শীর্ষে উঠেছে দলটি। দুই দলেরই অবশ্য পয়েন্ট সমান। ৫ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট চেন্নাই ও বেঙ্গালুরুর।

জাদেজা এদিন ২৮ বলে ৪ চার ও ৫ ছক্কায় ৬২ রানের ইনিংস খেলেন। হার্শা প্যাটেলের করা শেষ ওভারে তোলেন ৩৭ রান। ওই ওভারে ৫টি ছক্কার সঙ্গে হাঁকান একটি ছক্কা। শেষ ওভারে তার ওই বিধ্বংসী ব্যাটিংয়ে ৪ উইকেটে ১৫৪ থেকে ৪ উইকেটে ১৯১ রানে পৌঁছে যায় চেন্নাইয়ের ইনিংস।

এরপর বল হাতে জাদেজা ৪ ওভারে ১৩ রান খরচায় নেন ৩ উইকেট। নিজের প্রথম দুই ওভারে শিকার বানান ওয়াসিংটন সুন্দর (৭) ও গ্লেন ম্যাক্সওয়েলকে (২২)। পরে এবি ডি ভিলিয়ার্সকেও (৪) শিকার বানান।

১৯২ রান তাড়া করতে নামা বেঙ্গালুরু ৯ উইকেটে ১২২ রান করতে পারে। দলটির পক্ষে সর্বোচ্চ ৩৪ রানের ইনিংস খেলেছেন দেবদূত পাড়িক্কল।

এদিন আসরে প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন চেন্নাইয়ের প্রোটিয়া লেগ স্পিনার ইমরান তাহির। ১৬ রান খরচায় ২ উইকেট তিনি। এর আগে চেন্নাইয়ের ব্যাটিংয়ে জাদেজার শেষের ঝড় ছাড়াও ফিফটি তুলে নেন ফ্যাফ ডু প্লেসিস। ৪১ বলে ৫০ রান করেন তিনি। ম্যাচসেরা হয়েছেন জাদেজা।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ