বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রিজমানের জোড়া গোলে ভিয়ারিয়ালকে হারাল বার্সেলোনা

news-image

স্পোর্টস ডেস্ক : অঁতোয়ান গ্রিজমানের জোড়া গোলে লা লিগায় ভিয়ারিয়ালকে হারাল বার্সেলোনা। এই জয়ের সুবাদে শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ব্যবধানে দুইয়ে নামিয়ে আনল রোনাল্ড কোম্যানের দল।

রবিবার প্রতিপক্ষের মাঠ থেকে ২-১ গোলে জয় নিয়ে ফিরেছে বার্সা। যদিও সামুয়েল চুকওয়েজের গোলে ম্যাচের ২৬ মিনিটেই পিছিয়ে পড়েছিল কাতালানরা। দুই মিনিটের মধ্যে অবশ্য সমতা ফেরান গ্রিজমান। ৩৫ মিনিটে ফরাসি তারকার পায়েই লিড পায় স্প্যানিশ জায়ান্টরা।

এই জয়ের ফলে ৩২ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে বার্সেলোনা। তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে সমান পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে দ্বিতীয় স্থানে। আর শীর্ষে থাকা আতলেতিকোর পয়েন্ট ৩২ ম্যাচে ৭৩। এদিন রাতেই যারা অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামবে।

বার্সার বাকি ৬ ম্যাচের মধ্যে একটি আতলেতিকোর বিপক্ষে, ৮ মে।

এ জাতীয় আরও খবর

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা

কুয়েত ও বাহরাইনে ইরানি হামলার পর বাজল সতর্ক সাইরেন

মেট্রোরেলের বিজ্ঞাপন আয় নিয়ে কর জটিলতা কাটাতে চিঠি

আন্দোলনের আশঙ্কায় এইচএসসি কেন্দ্রে অভিভাবকদের ভিড়

দেশকে সবুজ করতে শিশুদের গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

স্পেনের শিরোপা স্বপ্নে ‘তিন অভিশাপের’ হিসাব

বন্যার্তদের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব: ত্রাণমন্ত্রী

ট্রাম্পকে নতুন চাপে ফেলছে ইরানের কৌশল

দরপত্র ছাড়া ১৫ লাখ টন ডিজেল আমদানির উদ্যোগ

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

দুর্গতদের পাশে সরকার, সহায়তা অব্যাহত: প্রতিমন্ত্রী

মানবপাচার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী