শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মামুনুল হকের ‘দ্বিতীয় স্ত্রী’ ঝর্ণার বাবা আটক!

news-image

ফরিদপুর প্রতিনিধি : হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার বাবা ওলিয়ার রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে তাকে ফরিদপুরের আলফাডাঙ্গা থানায় নেওয়া হয়।

জান্নাত আরা ঝর্ণার বাবা ওলিয়ার রহমান একজন বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক সেনা সদস্য। তিনি আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন।

ঝর্ণার মা শিরিনা বেগম বলেন, ‘রাতে ওসি সাহেব ও পুলিশের লোকজন এসে উনাকে নিয়ে গেছেন। তবে কোনো কারণ জানাননি।’

থানায় নেওয়া বিষয়ে গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খান জানান, গত রাত সাড়ে ৯টার দিকে থানার ওসি তাকে ফোনে বলেন, ‘আমি আপনাদের ওদিকে আসতেছি আমার সঙ্গে ওলিয়ার রহমানের বাড়িতে যেতে হবে।’ কিন্তু পরে তিনি আর মোনায়েম খানকে নেননি। গ্রেপ্তার করা হয়েছে কি না, তিনি জানেন না। তিনি শুনেছেন, ওলিয়ার রহমানকে থানায় নেওয়া হয়েছে।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘এমনিতেই তাকে আনা হয়েছে। গ্রেপ্তার জিজ্ঞাসাবাদ কিছুই না। ঢাকা থেকে টিম আসবে কথা-বার্তার জন্য আনা হয়েছে।’ দৈনিক আমাদের সময়

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা