,

ভারতের সঙ্গে সোমবার থেকে সীমান্ত বন্ধ

news-image

ভারতে করেনাভাইরাস পরিস্থিতি সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করায় দেশটির সঙ্গে সীমান্ত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। আগামীকাল সোমবার (২৬ এপ্রিল) থেকে ১৪ দিনের জন্য সীমান্ত বন্ধ রাখা হবে।

রোববার (২৫ এপ্রিল) আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মহাপরিচালক ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামীকাল সোমবার থেকে সীমান্ত ১৪ দিনের জন্য সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ঢাকা পোস্টকে বলেন, ‘আগামীকাল থেকে ১৪ দিনের জন্য স্থলবন্দর বন্ধ থাকবে। তবে পণ্য পরিবহন চলবে।’সীমান্ত বন্ধের বিষয়ে ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা জানান, এটা বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত। এটা নিয়ে আমাদের কিছু বলার নেই।

রোববার সকালে স্বাস্থ্য অধিদফতরে স্বাস্থ্য মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মো. খুরশীদ আলম সাংবাদিকদের বলেন, ভারতে করোনার নতুন রূপ শনাক্ত হওয়ায় দেশটির সঙ্গে জরুরি পণ্য পরিবহন ছাড়া সব ধরনের যোগাযোগ বন্ধের প্রস্তাব করা হয়েছে।

তিনি আরও বলেন, মে মাসের শুরুতে ২১ লাখ ডোজ টিকা পাচ্ছি আমরা। তারমধ্যে এক লাখ ডোজ টিকা দেবে কোভ্যাক্স, আর বিশ লাখ ডোজ দেবে সেরাম ইনস্টিটিউট।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের