,

দোকানপাট-শপিংমল খুললেও নেই ক্রেতার চাপ

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনার সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধের মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে খুলেছে দোকানপাট ও শপিংমল। তবে ক্রেতা সমাগম তেমন ছিল না।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী রবিবার থেকে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে।

সরেজমিন দেখা যায়, প্রথম দিন দোকান গোছানোতেই ব্যস্ত ছিলেন অনেকে। সকালের দিকে ক্রেতা সমাগম তেমন ছিল না বললেই চলে।

এদিকে দোকানপাট ও শপিংমল খোলায় করোনা বিধিনিষেধ অকার্যকর হয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যে আগের তুলনায় রাজধানীর সড়কে যানবাহন ও মানুষের চাপ বেড়েছে।

দায়িত্বরত কয়েকজন পুলিশ কর্মকর্তা বলেন, দোকানপাট খুলে দেওয়ার সিদ্ধান্তে স্বাভাবিকভাবে মানুষের চলাচল বাড়বে। এ ক্ষেত্রে মুভমেন্ট পাস নিয়ে কেউ বের হলো কি না সেটি অকার্যকর হয়ে পড়বে।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ কমাতে গত ১৪ এপ্রিল থেকে দুই দফায় সারাদেশে লকডাউনের আদলে কঠোর বিধিনিষেধ চলছে যা আগামী ২৮ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে।

এছাড়া চলমান কঠোর বিধিনিষেধ শেষে শর্তসাপেক্ষে গণপরিবহন চালুর বিষয়টিও জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের