,

মহারাষ্ট্রে মদ না পেয়ে স্যানিটাইজার পান, ৭ জনের মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : ভারতের মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি মোকাবিলায় চলছে লকডাউন। এসময় মদ কিনতে না পেরে নেশার টানে স্যানিটাইজার খেয়ে সাতজনের মৃত্যু হয়েছে।

মহারাষ্ট্রের যাভাৎমাল জেলার বানি গ্রামে এ ঘটনা ঘটেছে। মৃত সাতজনই শ্রমিক ছিলেন। খবর টাইমস অব ইন্ডিয়ার

পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তিরা সবাই মদ কিনতে চেয়েছিলেন। কিন্তু লকডাউনের কারণে দোকান বন্ধ ছিল। মদের নেশায় তারা অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার পান করেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাদের স্থানীয় একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাদের মৃত্যু হয়।

ভারতে স্যানিটাইজার খেয়ে মৃত্যুর ঘটনা অবশ্য এটিই প্রথম নয়। এর আগে সংক্রমণের প্রথম পর্যায়ে গত বছর অন্ধ্রপ্রদেশেও একই রকম ঘটনা ঘটেছিল। সেখানে মদের নেশায় স্যানিটাইজার খেয়ে ১০ জনের মৃত্যু হয়েছিল।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের