,

ইরাকে করোনা হাসপাতালে আগুনে ২৭ জনের মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : ইরাকে রাজধানী বাগদাদের দক্ষিণ-পূর্বাঞ্চলে দিয়ালা ব্রিজ এলাকায় ইবনে খতিব নামে একটি করোনা রোগীদের হাসপাতালে আগুন লেগে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৬ জন। এছাড়া ৯০ জনকে অক্ষত অবস্থায় অন্য হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে।

স্কাই নিউজের খবরে বলা হয়েছে, বাগদাদের দিয়ালা ব্রিজ এলাকায় ইবনে খতিব হাসপাতালের আইসিইউতে থাকা অক্সিজেন ট্যাংক বিস্ফোরণের পর শনিবার ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের পর হাসপাতালে থাকা ১২০ জন রোগীর মধ্যে এখন পর্যন্ত ৯০ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ইরাকি সিভিল ডিফেন্সের প্রধান মেজর জেনারেল খাদিম বোহান। এমনকি আগুনে আহত হননি এমন রোগীদেরও অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলেও তিনি জানান।

ইরাকের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, রোববার সকালের দিকেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছেন। অপরদিকে আতঙ্কিত লোকজন ঘটনাস্থল ত্যাগ করছেন।

ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল কাধিমি এই ঘটনাকে ‘ভয়াবহ দুর্ঘটনা’ বলে উল্লেখ করেছেন। তিনি এই ঘটনার দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছেন।

গত ফেব্রুয়ারি থেকেই ইরাকে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। চলতি সপ্তাহেই দেশটিতে সংক্রমণ ১০ লাখ ছাড়িয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত সেখানে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ২৫ হাজার ২৮৮। এর মধ্যে মারা গেছে ১৫ হাজার ২১৭ জন।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের