,

ইরাকে কোভিড হাসপাতালে আগুন, নিহত ২৭

news-image

ধারণা করা হচ্ছে, অক্সিজেন ট্যাঙ্ক বিস্ফোরিত হয়ে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে ইরাকের রাজধানী বাগদাদের একটি হাসপাতালে আগুন লেগে কমপক্ষে ২৭ জন রোগী নিহত হয়েছে। হাসপাতালটিতে করোনাভাইরাস রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছিল।

বিবিসি জানিয়েছে, শনিবার (২৪ এপ্রিল) রাতে বেলা ইবনে খাতিব নামে ওই হাসপাতালটিতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হাসপাতালটিতে কোভিড আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছিল। এ ঘটনায় আরো অনেকেই আহত হয়েছে।

ধারণা করা হচ্ছে, অক্সিজেন ট্যাঙ্ক বিস্ফোরিত হয়ে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।দেশটির প্রধানমন্ত্রী মু্স্তাফা আল খাদিমি এই ঘটনাকে “মর্মান্তিক দুর্ঘটনা” বলে উল্লেখ করেছেন। এই দুর্ঘটনার কারণ জানতে তিনি তদন্তের নির্দেশ দিয়েছেন।

এদিকে, সামাজিক মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা। বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত রোগী ও রোগীর স্বজন মিলে প্রায় ৯০ জনকে উদ্ধার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের