,

আজ খুলছে দোকানপাট ও শপিংমল

news-image

নিজস্ব প্রতিবেদক : আজ রবিবার (২৫ এপ্রিল) থেকে খুলে দেওয়া হচ্ছে দেশের সব দোকানপাট, শপিং মল, সব ধরনের মার্কেট। স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কেনাকাটার জন্য মার্কেট খোলা রাখার বিষয়ে নির্দেশনা দিয়ে শুক্রবার (২৩ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। আজ তা কার্যকর হচ্ছে।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাপক সংখ্যক মানুষের জীবন-জীবিকার বিষয় বিবেচনা করে এ নির্দেশনা জারি করা হলো।

এ প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন জানিয়েছেন, আশা করছি রবিবার সকাল থেকে দোকানপাট, মার্কেট, শপিং মল খুলে দেওয়া হবে। পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলার বিষয়ে মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে। মার্কেট কমিটিও এ বিষয়ে পদক্ষেপ ও প্রস্তুতি গ্রহণ করেছে। ক্রেতা সাধারণকেও তিনি স্বাস্থ্যবিধি মেনে মার্কেটে আসার অনুরোধ জানান। মার্কেট খালার সিদ্ধান্ত দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

এর আগে গত রবিবার প্রয়োজনীয় সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে ২২ এপ্রিল থেকে মার্কেট, দোকান ও ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানায় বাংলাদেশ দোকান মালিক সমিতি। একই সঙ্গে তারা শ্রমিক-কর্মচারীদের দুই মাসের বেতন ও বোনাস বাবদ মোট ৯৬ হাজার ৭০৮ কোটি টাকার অর্ধেক ৪৮ হাজার ৩৫৪ কোটি টাকা ঈদের আগে ঋণ প্রণোদনা হিসেবে ক্ষুদ্র ব্যবসায়ীদের দেওয়ার দাবি জানায়। এছাড়া দেশের সার্বিক অর্থনৈতিক অচলাবস্থা দূর করার লক্ষ্যে আগামী তিন মাসের মধ্যে পুরো দেশকে ভ্যাকসিনেশনের আওতায় আনারও দাবি জানায়।

উল্লেখ্য গত ১৪ এপ্রিল থেকে জারি করা কঠোর লকডাউন আগামী ২৮ এপ্রিল রাত ১২টা পর্যন্ত চলবে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের