,

২৯ এপ্রিল থেকে ট্রেন চলবে ধরে নিয়ে রেলের প্রস্তুতি

news-image

নিজস্ব প্রতিবেদক : এই দফা লকডাউন শেষে ২৯ এপ্রিল থেকে গণপরিবহন চালু করা নিয়ে সরকারের ভেতর আলোচনা চলছে। এ ক্ষেত্রে ওই দিন থেকে ট্রেনও চালু করার প্রস্তুতি নিচ্ছে রেল কর্তৃপক্ষ। সরকার থেকে ট্রেন চালুর সিদ্ধান্ত এলে যাতে সমস্যায় পড়তে না হয়, সে জন্যই এই প্রস্তুতি।

রেলওয়ে সূত্র বলছে, গত বছর লকডাউনে দুই মাসের বেশি যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকে। ৩১ মে থেকে অল্প কিছু আন্তনগর ট্রেন দিয়ে সেবা পুনরায় চালু করা হয়। তবে অর্ধেক আসন ফাঁকা রেখে চলাচল করে। পর্যায়ক্রমে সব আন্তনগর ট্রেন চালু করা হয়। সবার শেষে মেইল ও লোকাল ট্রেন চালু করা হয়। এবার এই পথে হাঁটতে চায় না রেল কর্তৃপক্ষ। তারা শুরুতেই সব আন্তনগর এবং গুরুত্বপূর্ণ কিছু মেইল ও লোকাল ট্রেন চালু করতে চায়। নতুবা যাত্রীদের চাপে স্বাস্থ্যবিধি মানা কঠিন হয়ে পড়ে।

রেলের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সামনে ঈদ। অল্প কিছু ট্রেন চালু করলে যাত্রীদের চাপে হিতে বিপরীত হয়ে যাবে। তখন লোকজন গায়ে গা লাগিয়ে যাতায়াত করবে। এতে সমালোচনায় পড়তে হবে। এ জন্য সব ট্রেন একসঙ্গেই চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এই বিষয়ে রেলমন্ত্রী নূরুল ইসলাম শনিবার রাত পৌনে আটটার দিকে বলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ২৯ এপ্রিল থেকে গণপরিবহন চালুর আভাস দিয়েছেন। ফলে ওই দিন থেকে ট্রেনও চলবে ধরে নিয়ে তাঁরা প্রস্তুতি নিচ্ছেন। শেষ মুহূর্তে সিদ্ধান্ত এলেও যাতে বাস্তবায়নে সমস্যা না হয়, সে জন্যই আগাম প্রস্তুতি নেওয়া। তিনি বলেন, এবার সব ট্রেন একসঙ্গেই চালুর প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। কারণ, অল্প ট্রেন চালু করলে যাত্রী চাপ সামলানো কঠিন হয়ে পড়ে। সব ট্রেন চালু করে অর্ধেক আসন ফাঁকা রেখে চালানো হলে সমস্যা হবে না।

এবার ৫ এপ্রিল থেকে যাত্রীবাহী ট্রেন বন্ধ। ফলে ইঞ্জিন-কোচ অলস বসে আছে। এ জন্য ইঞ্জিন চালু করে নানা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। কোচের ত্রুটি আছে কি না, তাও পরীক্ষা করা হচ্ছে বলে রেলের কর্মকর্তারা জানিয়েছেন। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের