,

‘লকডাউন জোরালো করতে কারফিউ জারি করা উচিৎ’

news-image

বিনোদন ডেস্ক : করোনার প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। মহামারির এ ঢেউয়ে একের পর এক মানুষ প্রাণ হারাচ্ছেন। দেশের এই পরিস্থিতে সরকার তৃতীয় দফায় লকডাউন ঘোষণা করেছে৷ এতে বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষ। তারা চাচ্ছেন লকডাউন তুলে নেওয়া হোক।

কিন্তু দেশের মানুষের স্বার্থে লকডাউন আরও কড়াকড়ি হোক তাও চাইছেন অনেকে৷ এবার এ বিষয়ে মুখ খুলেছেন সাংসদ ও জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা৷ তিনি মনে করেন, লকডাউন আরো জোরালো করতে প্রয়োজনে কারফিউ জারি করা উচিত।

সুবর্ণা মুস্তাফা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘লকডাউন আরো জোরালো করা উচিত। আমরা এখন পর্যন্ত মহামারির ভয়াবহতার মুখোমুখী হইনি। কিন্তু পরিস্থিতি সেদিকেই যাচ্ছি। প্রয়োজনে সরকারের উচিত কারফিউ জারি করা। জীবন সবার আগে।’

তার এই পোস্টে অনেকেই সমর্থন জানিয়েছেন৷ অনেকে আবার স্বল্প আয়ের মানুষের দিনযাপনকে বিবেচনায় এনে সুবর্ণার এ স্ট্যাটাসের সমালোচনা করছেন।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের