,

ব্রাহ্মণবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিবেশির ছুরিকাঘাতে নিহত ১

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রতিবেশির ছুরিকাঘাতে কাশেম মিয়া (৫০) নামক এক ব্যক্তি নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পাকশিমুল ইউপির প্রত্যন্ত অঞ্চল তেলিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম ঐ এলাকার মৃত: মন্নাফ মিয়ার ছেলে।

পুলিশ ও স্হানীয় সূএে জানা যায়, দীর্ঘদিন যাবত বাড়ির পাশের একটি জমি নিয়ে নিহত আবুল কাশেমের সাথে প্রতিবেশি ছিদ্দিক মিয়ার বিরোধ চলে আসছিল। এ বিষয়ে এলাকায় সামাজিক ভাবে সালিশ হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ধানের খেড় রাখাকে কেন্দ্র করে ছিদ্দিক মিয়ার ছেলেরা কাশেমের উপর উপর হামলা চালায়। এসময় তাদের একজনের ছুরিকাঘাতে আবুল কাশেম গুরুতর জখম হয়। পরে স্হানীয়রা উদ্ধার করে নৌকাযোগে উপজেলা সদরে দিকে আনার পথে সে মারা যায়। এ বিষয়ে সরাইল থানার উপ-পুলিশ পরিদর্শক মো: আবু ইউসুফ বলেন, জমি বিরোধকে কেন্দ্র করে ছিদ্দিক মিয়ার ছেলের ছুরিকাঘাতে আবুল কাশেম নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে আছি। এখন পরিস্হিতি স্বাভাবিক রয়েছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের