মোবাই‌লে প্রেম : দেখা কর‌তে এসে গণধর্ষণের শিকার তরুণী

news-image

অনলাইন ডেস্ক : ভোলায় মোবাইল ফো‌নে প্রেমের সম্পর্ক গ‌ড়ে উঠার পর প্রেমি‌কের সা‌থে দেখা কর‌তে এসে গণধর্ষণের শিকার হয়েছে ২০ বছর বয়সী এক তরুণী। এ ঘটনায় বোরহানউ‌দ্দিন থানায় ৫ জন‌কে আসামি ক‌রে এক‌টি মামলা দা‌য়ের করেছেন ভিকটিম। গতকাল বৃহস্প‌তিবার দুই আসামিকে গ্রেফতার ক‌রেছে পু‌লিশ।

গ্রেফতারকৃতরা হ‌লেন মো. রা‌কিব (২৫) ও মো. মিজান (২৩)। মামলা সূ‌ত্রে জানা গেছে, ভিকটিমের সা‌থে প্রায় ৫/৬ মাস আগে মো. মিরা‌জের (২৫) মোবাইল ফো‌নে প্রেমের সম্পর্ক গ‌ড়ে উ‌ঠে। দীর্ঘদিন প্রেম চলার পর গত সোমবার রা‌তে ওই নারীকে দেখা কর‌তে ব‌লে মিরাজ। প‌রে রা‌তে দেখা কর‌তে আ‌সলে প্রথমে মিরাজ প‌রে তার বন্ধু রাকিব ও মিজানসহ মোট ৫ জন গণধর্ষণ ক‌রেন ওই তরুণী‌কে।

বোরহানউ‌দ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল আমিন গণমাধ্যমকে খবরের সত্যতা নি‌শ্চিত করেছেন। তিনি জানান, ওই তরুণী বৃহস্প‌তিবার দুপু‌রে থানায় এস সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ এনে মামলা দা‌য়ের ক‌রেন। প‌রে রা‌তেই উপ‌জেলার সাচড়া এলাকা থে‌কে রা‌কিব ও মিজান না‌মে দুই আসামিকে গ্রেফতার ক‌রা হয়।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী