,

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

news-image

যুক্তরাষ্ট্র প্রতিনিধি : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি সাবওয়ে স্টেশনে পাইপ বোমা বিস্ফোরণ চেষ্টার ঘটনায় বাংলাদেশি অভিবাসী আকায়েদ উল্লাহকে (৩১) যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) নিউইয়র্কের ম্যানহাটনের ফেডারেল আদালতের বিচারক রিচার্ড জে সুলিভান তার যাবজ্জীবন শাস্তির রায় দেন।

২০১৭ সালের ১১ ডিসেম্বর ম্যানহাটন পোর্ট অথরিটি বাস টার্মিনালে আত্মঘাতী বোমা হামলার চেষ্টায় চালান আকায়েদ। এ ঘটনায় কেউ নিহত হয়নি, তবে আকায়েদসহ চারজন আহত হয়।

রায় ঘোষণার আগে অপরাধের জন্য আদালতে ক্ষমা চান আকায়েদ উল্লাহ। তিনি বলেন, ‌‘যা করেছি তার জন্য আমি দুঃখিত। আমি নিউইয়র্ক পুলিশ ও আইন প্রয়োগকারী এবং এই দেশের কাছে ক্ষমাপ্রার্থী। নিরীহ লোকদের ক্ষতি করা কখনই সমর্থন করি না।’

সাজা ঘোষণার সময় বিচারক রিচার্ড জে সুলিভান বলেন, ‘তার যাবজ্জীবন সাজা হওয়াই যথার্থ। তার অপরাধ প্রকৃতপক্ষে বর্বরোচিত ও জঘন্য।’

আকায়েদ উল্লাহকে গ্রেফতারের পর নিউইয়র্ক পুলিশ জানায়, ইসলামিক স্টেটের (আইএস) মাধ্যমে অনুপ্রাণিত হয়ে তিনি হামলা চালানোর চেষ্টা করেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। নিউইয়র্কের আইন প্রয়োগকারী সংস্থার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা তদন্তের পর জানান, কর্মস্থলে বিস্ফোরকটি তৈরি করেছিলেন আকায়েদ উল্লাহ নিজেই। এ ঘটনায় চারজন আহত হন।

আকায়েদ উল্লাহর নিউইয়র্ক শহরে ট্যাক্সি ও লিমোজিন গাড়ি চালানোর লাইসেন্স ছিল। ওই লাইসেন্সের মেয়াদ ছিল ২০১২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত। ২০১৫ সালের মে মাসের পর ওই লাইসেন্স আর নবায়ন করা হয়নি। তবে শহরের ইয়েলো ট্যাক্সি বা উবার চালানোর লাইসেন্স তার ছিল না। বাংলাদেশি আকায়েদ উল্লাহ নিজ কর্মস্থলেই বোমা তৈরি করতেন।

আকায়েদ উল্লাহ দেশের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে। ঢাকায় বেড়ে ওঠা আকায়েদ প্রায় ১২ বছর আগে অভিবাসী হয়ে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। সেখানে মা, বোন ও দুই ভাইয়ের সঙ্গে থাকতেন তিনি। আর তার স্ত্রী সন্তানসহ ঢাকায় থাকতেন।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের